সিলেট ১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

‎নবীগঞ্জে বনগাঁও ‘তারুণ্যের আলো’ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের তরুণদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন বনগাঁও তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সামাজিক ও পরিবেশগত পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

‎আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিতব্য পবিত্র কুরআন তেলওয়াত ও নাশিদ সন্ধ্যাকে কেন্দ্র করে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় প্রথম দিনে পারকুল থেকে বনগাঁও পর্যন্ত ইট সলিং রাস্তার উভয় পাশের আগাছা পরিষ্কার কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়েছে।

‎সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে রাস্তার পাশের ঝোপঝাড় ও আগাছা অপসারণ করা হয়, ফলে এলাকার পরিবেশ যেমন পরিচ্ছন্ন হয়েছে, তেমনি আগত অতিথি ও স্থানীয় জনগণের চলাচল আরও নিরাপদ ও সুগম হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

‎সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজ ও পরিবেশের উন্নয়নে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‎স্থানীয় এলাকাবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, তরুণদের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎নবীগঞ্জে বনগাঁও ‘তারুণ্যের আলো’ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

সময় ০৩:৪৪:০২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫