সিলেট ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
News Title :
হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব। হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিসসহ আহত কয়েকজন নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি

‎টাঙ্গাইলে নকল ওষুধ বিক্রির অভিযোগে লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা

ছবি- সংগৃহীত।

‎টাঙ্গাইল শহরে জার্মানির ওষুধ বলে নকল ওষুধ বিক্রি করার অভিযোগে জনপ্রিয় ফার্মেসি চেইন লাজফার্মাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

‎জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইলের একটি দল আজ, রবিবার (৩০ নভেম্বর) বিকেলে শহরের আকুরটাকুর পাড়া এলাকার লাজফার্মায় অভিযান চালিয়ে এই জরিমানা করে।

‎শফিকুল ইসলাম নামের এক ভোক্তা গত বৃহস্পতিবার রাতে লাজফার্মার বিরুদ্ধে নকল ওষুধ বিক্রির অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ওই দিন রাতেই লাজফার্মায় অভিযান চালিয়ে সন্দেহজনক কিছু ওষুধ জব্দ করা হয়।

‎পরবর্তীতে তদন্ত ও ল্যাব পরীক্ষায় জব্দকৃত ওষুধগুলো নকল প্রমাণিত হয়। নকল ওষুধ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

‎জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল এই অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে তাকে সেনাবাহিনী, পুলিশ এবং ড্রাগ অধিদপ্তরের কর্মকর্তারা সহযোগিতা করেন।

‎সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল সাংবাদিকদের জানান যে নকল ওষুধের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না, কারণ এটি সরাসরি জনস্বাস্থ্যের সাথে সম্পর্কিত। তিনি নিশ্চিত করেন যে অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ল্যাব পরীক্ষায় নকল প্রমাণিত হওয়ায় আইনগত জরিমানা করা হয়েছে।

‎তিনি আরও জানান, জেলার বিভিন্ন ফার্মেসিতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

‎জরিমানা করার পর লাজফার্মার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সাপ্লাইকারী প্রতিনিধিরা তাদের সাথে প্রতারণা করেছে!

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব।

‎টাঙ্গাইলে নকল ওষুধ বিক্রির অভিযোগে লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা

সময় ০৯:৩৬:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫