সিলেট ১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
News Title :
হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব। হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিসসহ আহত কয়েকজন নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি

‎জৈন্তাপুরে শ্রীপুর সীমান্ত ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টায় ৫ জনকে আটক করেছে বিজিবি।

ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে (বিজিবি) ৫ জনকে আটক করে, থানায় সোর্পদ করে।

‎সিলেটের জৈন্তাপুরে শ্রীপুর সীমান্ত এলাকা থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার সময় পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎সিলেট ব্যাটালিয়ন, ৪৮ বিজিবি-র অধীন শ্রীপুর বিওপির একটি টহল দল এই পাঁচজনকে আটক করে।
‎৪৮ বিজিবির একটি সূত্র জানায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, কিছু নারী-পুরুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছেন।

‎এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাত ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারি এলাকায় অভিযান চালানো হয়।
‎অভিযানে বিজিবি সদস্যরা শ্রীপুর পাথর কোয়ারি এলাকায় সীমান্তবর্তী রাংপানি নদীর কাছে সীমান্ত পিলার ১২৮০/১ এস মেইন পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতে প্রবেশের চেষ্টার কথা স্বীকার করেছেন। তাদের কাছে কোনো বৈধ পাসপোর্ট বা কাগজপত্র পাওয়া যায়নি।

আটককৃতরা হলেন: মো. সোহেল রানা (৩৪), পিতা: মো. সিরাজ খাঁ, গ্রাম: বাখরপুর, ডাকঘর: চামড়াবাজার, থানা: চাঁদপুর সদর, জেলা: চাঁদপুর। মো. আল আমিন (২৫), পিতা: মো. ইব্রাহিম, গ্রাম: তালতলা কানিহারী, ডাকঘর: বরমা, থানা: ত্রিশাল, জেলা: ময়মনসিংহ। মো. সাগর (৩৩), পিতা: মো. বাবুল, গ্রাম: মাসদাইর, ডাকঘর: এনায়েতনগর, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ। মোছা. হলকি বেগম (৩৭), পিতা: জিন্নাত হাওলাদার, স্বামী: আলী হোসেন খন্দকার, গ্রাম: উত্তর দুধখালী, ডাকঘর: হবিগঞ্জ, থানা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর। মিতু আক্তার (৩২), পিতা: রফিক মাতুব্বর, স্বামী: রহিম শেখ, গ্রাম: বাওশখালী, ডাকঘর: বল্লকদী, থানা: সালথা, জেলা: ফরিদপুর।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় তাদের আটক করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করে শুক্রবার আটককৃতদের জৈন্তাপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।” তিনি আরও জানান যে, এই ঘটনার পেছনে কোনো মানব পাচারকারী চক্রের সংশ্লিষ্টতা আছে কিনা, তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব।

‎জৈন্তাপুরে শ্রীপুর সীমান্ত ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টায় ৫ জনকে আটক করেছে বিজিবি।

সময় ১১:৪০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫