সিলেট ০১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

‎ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি সিএনজি ফুয়েল স্টেশনে এক ভয়াবহ অগ্নিকাণ্ড।

আউশকান্দি সিএনজি ফুয়েল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি।

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হবিগঞ্জের নবীগঞ্জে অবস্থিত আউশকান্দি সিএনজি ফুয়েল স্টেশনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাস ও ১০টি সিএনজিচালিত অটোরিকশা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে এবং এতে অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন, যাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎প্রত্যক্ষদর্শীদের মতে, ভোর ৬টার দিকে একটি বাসে গ্যাস নেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন পুরো পাম্পে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দ্রুত স্টেশন ও সেখানে থাকা যানবাহনগুলোকে গ্রাস করে ফেলে। এতে ঘটনাস্থলেই ১০টি সিএনজিচালিত অটোরিকশা এবং বাসটি পুড়ে ছাই হয়ে যায়।

‎আহতদের মধ্যে রয়েছেন গ্যাস পাম্পের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ এবং ম্যানেজার জয়নাল আবেদিন (৪০), পাম্প কর্মী রাসেল (২৫), এবং আরও চারজন সিএনজি চালক। গুরুতর আহত রাসেল ও জয়নাল আবেদিনসহ মোট ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট পাঠানো হয়েছে। পাম্পের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ জানান, বিস্ফোরণের সময় পাম্পের তিনতলায় থাকা কয়েকজন কর্মী প্রাণ বাঁচাতে নিচে লাফিয়ে পড়েন।

আগুনের লেলিহান শিখা।

‎খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিক ধারণায়, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে পাম্প কর্তৃপক্ষ দাবি করেছে।

‎এই দুর্ঘটনায় সিএনজি স্টেশনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের চিকিৎসার পাশাপাশি কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

‎ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি সিএনজি ফুয়েল স্টেশনে এক ভয়াবহ অগ্নিকাণ্ড।

সময় ১২:০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫