সিলেট ১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর
মানুষ মানুষের জন্য...

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত এতিম হেলেনা, বাঁচার জন্য বিত্তবানদের কাছে আকুল আবেদন

জীবন যখন নতুন করে স্বপ্ন দেখাচ্ছিল, ঠিক তখনই সেই স্বপ্নের পথে বাঁধা হয়ে দাঁড়ালো এক মরণব্যাধি। মাত্র ১৭ বছর বয়সী এতিম হেলেনা আক্তার এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সে এখন সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের দিকে তাকিয়ে আছে, কারণ তার চিকিৎসায় প্রয়োজন প্রচুর অর্থ, যা তার পরিবারের পক্ষে যোগানো সম্ভব নয়।

‎হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়নের পূর্ব সিংহ গ্রামের মেয়ে হেলেনা আক্তার। জন্ম থেকেই সে দুর্ভাগ্যকে সঙ্গী করে বড় হয়েছে। জন্মের পরপরই হারিয়েছে তার বাবা-মা, কালাই মিয়া ও লালি বেগমকে। এরপর থেকে তার ঠাঁই হয়েছে মামা-মামি ও খালাদের বাড়িতে। ভিটেমাটিহীন এই অসহায় মেয়েটি জীবনের কঠিন বাস্তবতাকে মেনে নিয়েই যখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিল, ঠিক তখনই তার শরীরে বাসা বাঁধলো দুরারোগ্য ক্যান্সার।

‎হেলেনার চিকিৎসার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, তা জোগাড় করতে তার পরিবারের সদস্যরা হিমশিম খাচ্ছেন। তাদের পক্ষে এত বিশাল খরচ বহন করা একেবারেই অসম্ভব। এই পরিস্থিতিতে অসহায় হেলেনাকে বাঁচাতে এগিয়ে এসেছেন এলাকার কিছু যুবক। তারা স্থানীয় বুল্লা বাজারসহ বিভিন্ন বাজারে তার চিকিৎসার জন্য চাঁদা সংগ্রহ করছেন। কিন্তু শুধুমাত্র তাদের এই উদ্যোগে প্রয়োজনের তুলনায় অর্থের পরিমাণ অনেক কম।

‎আর্থিক সংকটের কারণে এই অসহায় মেয়েটির জীবন যেন অকালে থেমে না যায়, সেই জন্যই সবার সহযোগিতা প্রয়োজন। জীবনের অনেক স্বপ্ন আর আশা নিয়ে যে মেয়েটি বেঁচে থাকার লড়াই করছে, তাকে আবার সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমাদের সবার এগিয়ে আসা উচিত। আসুন, আমরা সবাই মিলে এই অসহায় মেয়েটির পাশে দাঁড়াই এবং তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাই।

‎সাহায্যের জন্য যোগাযোগ করুন: 01757461743

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

মানুষ মানুষের জন্য...

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত এতিম হেলেনা, বাঁচার জন্য বিত্তবানদের কাছে আকুল আবেদন

সময় ১০:১০:০২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫