সিলেট ০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
News Title :
‎​টাঙ্গাইলের কুমুদিনী কলেজ রোডে মোবাইল কোর্ট: ৩ ফার্মেসিকে জরিমানা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত সিলেটে র‍্যাবের অভিযান: বালাগঞ্জ থেকে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মধুপুরে মাদকসহ যুবক আটক: ১ বছরের কারাদণ্ড হবিগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হবিগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত শিপ্রা রাণীকে জেলা প্রশাসনের ১ লাখ টাকা সহায়তা ‎লাখাইয়ে  সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা অনুষ্ঠিত। রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের যুবকের মৃত্যু: পরিবারে শোকের মাতম‎ দেওয়ানগঞ্জে কৃষিজমিতে মাটি কাটার দায়ে ভেকু মালিকের কারাদণ্ড ‎সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ট্রাফিক সপ্তাহ শুরু: থাকছে জরিমানা ছাড়সহ বিশেষ উদ্যোগ

বাংলাদেশ পুলিশের আইজিপি শিক্ষা বৃত্তি-২০২৪ প্রদান: সিলেট মেট্রোপলিটন পুলিশের সফল আয়োজন ।

বাংলাদেশ পুলিশের আইজিপি শিক্ষা বৃত্তি-২০২৪ বৃত্তিপ্রাপ্তরা অতিথিদের সাথে ।

‎বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শিক্ষা বৃত্তি-২০২৪ সফলভাবে প্রদান করা হয়েছে। আজ বিকেল ৪টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই বৃত্তি প্রদান করা হয়। পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজ মানি তুলে দেন এসএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা।
‎এবারের আয়োজনে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, সিলেটের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ১১ জন কৃতি শিক্ষার্থীকে এই সম্মাননা প্রদান করা হয়। পুলিশ কমিশনার জনাব মোঃ রেজাউল করিম শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই বৃত্তি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আরও অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে তারা দেশের সেবায় আত্মনিয়োগ করবে।
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব শেখ মোঃ শরীফুল ইসলাম; অবসরপ্রাপ্ত পুলিশ সুপার ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারস কল্যাণ সমিতি, সিলেট জেলা শাখার সভাপতি জনাব কাওছার আহমদ হায়দরী; এবং পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, সিলেট-এর প্রধান শিক্ষক জনাব বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী। এছাড়া, শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকমণ্ডলীও এ সময় উপস্থিত ছিলেন।
‎এই উদ্যোগ বাংলাদেশ পুলিশ সদস্যদের সন্তানদের শিক্ষাজীবনে উৎসাহিত করতে এবং তাদের মেধার স্বীকৃতি প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎​টাঙ্গাইলের কুমুদিনী কলেজ রোডে মোবাইল কোর্ট: ৩ ফার্মেসিকে জরিমানা

বাংলাদেশ পুলিশের আইজিপি শিক্ষা বৃত্তি-২০২৪ প্রদান: সিলেট মেট্রোপলিটন পুলিশের সফল আয়োজন ।

সময় ০১:৩৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫