সিলেট ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

শুভ জন্মদিন এম এ মালেক: জীবন থেকে ঝরে গেল আরও একটি বছর, স্মৃতির পাতায় নতুন পালক।

আজ পহেলা জুলাই, এক বিশেষ দিন। এই দিনে পৃথিবীর আলো দেখেছিলেন দৈনিক যুগভেরীর সিনিয়র রিপোর্টার, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও সাবেক তথ্য প্রযুক্তি সম্পাদক এম এ মালেক। দেখতে দেখতে জীবন থেকে আরও একটি বছর নীরবে বিদায় নিল। ক্যালেন্ডারের পাতা থেকে একটি বছর ঝরে গেলেও, অভিজ্ঞতার ঝুলিতে জমা হলো নতুন অনেক স্মৃতি ও উপলদ্ধি।
‎প্রতিটি জন্মদিনই যেন জীবন খাতার একটি নতুন অধ্যায়। ফেলে আসা দিনগুলোর হিসাব-নিকাশ আর আগামীর পথে চলার নতুন প্রেরণা নিয়ে আসে এই বিশেষ দিনটি।
‎এম এ মালেকও আজ এই দিনে নিজের জীবনের ফেলে আসা পথ ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে ভাবছেন। বিগত বছরের প্রাপ্তি-অপ্রাপ্তি, আনন্দ-বেদনা সবকিছুই আজ তাঁর মনে দোলা দিচ্ছে।
‎জন্মদিনের এই শুভলগ্নে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জারসহ বিভিন্ন মাধ্যমে অগণিত শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। সকলের শুভেচ্ছাবার্তা আর আন্তরিক অভিনন্দন তাঁকে আপ্ল-ত করেছে। এই ভালোবাসা ও শুভেচ্ছা তাঁর কর্মজীবনে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে বলে তিনি মনে করেন।
‎এম এ মালেক তাঁর প্রতি সকলের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সাথে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, যাতে আগামী দিনগুলো তিনি সুস্থভাবে কাটাতে পারেন এবং তাঁর কর্ম ও ব্যক্তিগত জীবন আরও সুন্দর হয়।
‎অনলাইন সিলেট পরিবারের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভিনন্দন প্রিয় মালেক ভাই ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

শুভ জন্মদিন এম এ মালেক: জীবন থেকে ঝরে গেল আরও একটি বছর, স্মৃতির পাতায় নতুন পালক।

সময় ০২:৩১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫