সিলেট ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
News Title :
কমরেড সুমন ও কমরেড সুইটের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত: সমাধিতে বাসদ নেতৃবৃন্দের শ্রদ্ধা‎ এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  ‎করাব ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাহবুব আলম মালু বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ মৌলভীবাজারে পিকআপসহ চারজন আটক, চুরি হওয়া দুই গাভী উদ্ধার ‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা‎ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা ‎সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা: দিরাই থেকে ২ আসামি গ্রেফতার মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিতকরণের শুভ উদ্বোধন

জাবিদুরের জানাজা ও দাফন সম্পন্ন: হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি

নিহত জাবিদুরের ফাইল ছবি ।

‎বানিয়াচংয়ে জাবিদুরের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল (৩০শে জুন) রাত পৌনে ১টার দিকে জাবিদুরের জানাজা সম্পন্ন হওয়ার পর তার মরদেহ জামালপুর সংলগ্ন মোহনবাগান কবরস্থানে দাফন করা হয়েছে। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর প্রশাসনের কাছে দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় এনে তাদের ফাঁসি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।
‎জাবিদুরের অকাল প্রয়াণে তার পরিবার আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত জাবিদুরের হত্যাকাণ্ডের সকল শ্রেণীপেশার মানুষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
‎ দেশবাসী জাবিদুরের জন্য আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। তারা প্রার্থনা করেছেন, আল্লাহ যেন জাবিদুরের সব ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন।

উল্লেখ্য-বানিয়াচং উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়নের পূর্বগড় মহল্লার বাসিন্দা জাবেদুর রহমানের (২৭) মরদেহ দিনাজপুরে পাওয়া গেছে। বানিয়াচং থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
‎জানা গেছে, ঢাকায় কর্মরত জাবেদুরের মরদেহ দিনাজপুর থেকে উদ্ধার হওয়ায় তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
‎জাবেদুরের বড় ভাই দিলোয়ার রহমান ও আবুল কাশেম আজিজী তার মরদেহ উদ্ধারের জন্য ইতিমধ্যেই দিনাজপুর গেছেন। তারা দিনাজপুর থানা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
‎প্রাথমিকভাবে জানা গেছে, জাবেদুর রহমান ঢাকায় চাকরি করতেন। তবে তার মরদেহ কেন দিনাজপুর থেকে উদ্ধার করা হলো, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। এই ঘটনার বিস্তারিত খবর পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কমরেড সুমন ও কমরেড সুইটের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত: সমাধিতে বাসদ নেতৃবৃন্দের শ্রদ্ধা‎

জাবিদুরের জানাজা ও দাফন সম্পন্ন: হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি

সময় ০২:১৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫