সিলেট ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
News Title :
নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি ‎শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভার অনুষ্ঠিত ‎সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

হবিগঞ্জের বানিয়াচংয়ে কম্বাইন্ড হারভেস্টার চুরির অভিযোগে ৩ জনের বিরুদ্ধে মামলা।

আজমিরীগঞ্জের কৃষকের কম্বাইন্ড হারভেস্টার গাড়ী চুরি অভিযোগে ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী কৃষক আল আমিন। অভিযোগে জানা যায়, কৃষক আল আমিন বিগত ৩১/১০/২০২২ তারিখে আজমিরীগঞ্জ কৃষি অফিসের মাধ্যমে আলীম ইন্ড্রাষ্ট্রিজ কোম্পানী লিঃ হতে ৭০% ভর্তুকিতে একটি কম্বাইন্ড হারভেস্টার গাড়ী গ্রহন করে। যাহার অনুমান মূল্য ২১,৩৫,০০০/- (একুশ লক্ষ পঁয়ত্রিশ হাজার) টাকা।পরবর্তীতে কোম্পানীর নিয়ম অনুসারে মাসিক কিস্তি পরিশোধ করে নির্বিবাদে গাড়ীটি ব্যবহার করে আসছেন বলে তিনি জানান। আল আমিন তিনি নিজের কৃষি কাজ শেষ করার পর এই হারভেস্টার গাড়ীটি বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের মোঃ মামুন মিয়ার কাছে ভাড়ায় চলতে দেন।আল আমিন আরও জানায় মামুন মিয়া তার পূর্ব পরিচিত ছিল। তাই তার সাথে স্বরল বিশ্বাসে হারভেস্টার গাড়ীটি ভাড়ায় দিতে রাজি হন। এনিয়ে দু’জনের মধ্যে হারভেস্টার গাড়ি নিয়ে একটি চুক্তি নামা সম্পাদিত হয়। চুক্তিনামায় বলা হয় আল আমিন কে প্রতিবছর অগ্রহায়ণ মাসে ১ লক্ষ ৫০ হাজার এবং বৈশাখ মাসে ১ লক্ষ ৫০ হাজার করে বছরে ৩ লক্ষ টাকা ভাড়া দিবে মামুন মিয়া। সেই মোতাবেক কয়েকজন স্বাক্ষীকে সামনে রেখে বিগত ০১/১০/২০২৪ খ্রিঃ তারিখ বেলা ১১ টায় তার বাড়িতে মামুনের সাথে মৌখিক ভাবে আলাপ আলোচনা শেষে গাড়ীটি বুঝিয়ে দেওয়া কথা আল আমিন তার এজাহারে উল্লেখ করেন।কিন্তু মামুন মিয়া চুক্তিনামা অনুযায়ী আল আমিন কে সময় মত টাকা না দিয়ে টালবাহানা করায় তার সন্দেহ হয়।মামলার এজাহার অনুযায়ী আরও জানান তিনি, মামুন বিভিন্ন ভাবে তালবাহানা করতে থাকে। তাই তিনি বাধ্য হয়ে খোজ খবর নিতে থাকেন। এক পর্যায়ে কৃষক আল আমিন গত-২৫/০৫/২০২৫ তারিখ বিকাল ৩ টার সময় আলীম ইন্ড্রাষ্ট্রিজ কোম্পানী লিঃ এর প্রতিনিধির মাধ্যমে মোবাইল ফোনে জানতে পারে যে, তার কম্বাইন্ড হারভেস্টার গাড়ীর কিছু মালামাল হবিগঞ্জ শহরের বাইপাস ঈদগাহ সংলগ্ন, জালাল উদ্দিন আহমেদ মান্নার ভাঙ্গারীর দোকানে পাওয়া গেছে। এই খবর পেয়ে আল আমিন তার লোকজন নিয়ে তাৎক্ষণিক হবিগঞ্জ শহরের বাইপাস ঈদগাহ সংলগ্ন জালাল উদ্দিন আহমেদ মান্নার ভাঙ্গারীর দোকানে উপস্থিত হয়। সেখানে উপস্থিত হয়ে আল আমিন দেখতে পায় ভর্তুকিতে নেওয়া কম্বাইন্ড হারভেস্টার গাড়ীর কিছু মালামাল এগুলো। তখন সে মালামাল সনাক্ত করে। আল আমিন তখন জালাল উদ্দিন আহমেদ মান্নাকে জিজ্ঞাসা করলে সে জানায়, কম্বাইন্ড হারভেস্টার গাড়ীর মালামাল মোঃ মামুন মিয়া ও  রায়হান সহ আর ৪/৫ জন লোক তার দোকানে বিক্রির জন্য নিয়ে আসে। পরে কৃষক আল আমিন উক্ত বিষয়ে হবিগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করিলে হবিগঞ্জ সদর থানার পুলিশ ২৬/০৫/২০২৫ খ্রিঃ তারিখ রাতে ভাঙ্গারী ব্যবসায়ী জালাল উদ্দিন আহমেদ মান্নারদোকানে তল্লাশী করে চুরিকৃত কম্বাইন্ড হারভেস্টার গাড়ীর বেশ কিছু দামী দামী যন্ত্রপাতি পাওয়া যায়। ২৭টি দামী যন্ত্রপাতি ভাঙ্গারী জালাল উদ্দিন আহমেদ মান্নার দোকানে থেকে পুলিশ উদ্ধার করে। পরে মালামাল সহ হবিগঞ্জ সদর থানার পুলিশ ভাঙ্গারী জালাল উদ্দিন আহমেদ মান্নাকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে বানিয়াচং থানায় আল আমিন বাদী হয় ২১/২০২৫ নং একটি চুরির মামলা দায়ের করে। মামলায় মামুন মিয়া সহ আর ২ জনে কে আসামী করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে কম্বাইন্ড হারভেস্টার চুরির অভিযোগে ৩ জনের বিরুদ্ধে মামলা।

সময় ০৮:১৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫