সিলেট ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
News Title :
কমরেড সুমন ও কমরেড সুইটের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত: সমাধিতে বাসদ নেতৃবৃন্দের শ্রদ্ধা‎ এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  ‎করাব ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাহবুব আলম মালু বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ মৌলভীবাজারে পিকআপসহ চারজন আটক, চুরি হওয়া দুই গাভী উদ্ধার ‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা‎ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা ‎সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা: দিরাই থেকে ২ আসামি গ্রেফতার মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিতকরণের শুভ উদ্বোধন

‎টাঙ্গাইলে কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষ: কলেজ ছাত্র নিহত, আহত ৭

‎
‎
‎টাঙ্গাইলের কালিহাতীতে কবরস্থানের জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নাইম সওদাগর (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।
‎আজ বুধবার ২৫ মার্চ সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
‎নিহত নাইম সওদাগর রামদেবপুর গ্রামের ওসমান সওদাগরের ছেলে এবং হাতিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রামদেবপুর দক্ষিণপাড়া কবরস্থানের জমি নিয়ে ওই গ্রামের সওদাগর ও সিকদার পরিবারের মধ্যে গত আড়াই মাস ধরে বিরোধ চলছিল। ইতিপূর্বে একাধিকবার ঝগড়া ও হামলার ঘটনা ঘটলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় মীমাংসার চেষ্টা করা হয়, কিন্তু কোনো সমাধান হয়নি। এমনকি এই বিরোধের জেরে গত ঈদুল ফিতরে দুই পক্ষ আলাদা জামাতে নামাজ আদায় করেন।
‎
‎মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় জমি নিয়ে পুনরায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতি হয়। এরই ধারাবাহিকতায় আজ বুধবার সকালে কয়েক দফায় সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে নাইম সওদাগর দলবল নিয়ে সিকদার পক্ষের হামিদ মন্ডলের বাড়িতে হামলা চালান। এ সময় সিকদার পরিবারের লোকজন পাল্টা আক্রমণ করলে পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়।
‎
‎সংঘর্ষে দুই পরিবারের অন্তত ৮ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কলেজ ছাত্র নাইম সওদাগর মারা যান। অন্যান্য আহতদের মধ্যে রয়েছেন,
‎ সওদাগর পক্ষের মাজাহারুল ইসলাম (১৮), সাকিল সওদাগর (২৩) ও বক্কর সওদাগর (২০)।
‎সিকদার পক্ষের হবিবর রহমান সিকদার (৪৫), আব্দুল আজিজ সিকদার (৭৬), মামুন সিকদার (৩৫) ও হাফিজুর সিকদার (৩১)।
‎আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে হবিবর রহমান সিকদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
‎
‎কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কবরস্থানের জমি নিয়ে বিরোধেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কমরেড সুমন ও কমরেড সুইটের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত: সমাধিতে বাসদ নেতৃবৃন্দের শ্রদ্ধা‎

‎টাঙ্গাইলে কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষ: কলেজ ছাত্র নিহত, আহত ৭

সময় ০৬:০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬