সিলেট ০২:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
News Title :
‎শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেনির এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক টাঙ্গাইলে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নবীগঞ্জে ফারিয়ার আলোচনা সভা অনুষ্ঠিত, সংগঠন শক্তিশালীকরণে বিভিন্ন দিকনির্দেশনা‎ শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কর্মী সম্মেলন,সভাপতি মঞ্জুর, সম্পাদক সিতু‎ ‎প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ঘিরে উৎসবের আমেজ, উন্নায়ন প্রত্যাশায় জেলাবাসী যমুনার ভাঙনে ভূঞাপুরে চরম সংকট আতঙ্কে নদীপাড়ের হাজারো মানুষ হবিগঞ্জে খোয়াই নদীতে নিখোঁজের চার দিন পর ব্যক্তির মরদেহ উদ্ধার‎ ‎প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে উৎসবের জনপদ মৌলভীবাজার, পৌঁছেছে ‘লাল-সবুজ’ বাস‎ ‎জামালপুরে ব্র্যাক কর্তৃক নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়লগ অনুষ্ঠিত হবিগঞ্জে শরীরে লুকিয়ে রাখা ২ কেজি গাঁজাসহ যুবক আটক

টাঙ্গাইলের ঘাটাইলে পারিবারিক বিরোধে পিতাকে হত্যা: পলাতক ছেলে গ্রেফতার

পিতা কে হত্যা মামলায় পুত্র আসলাম শেখ গ্রেফতার।

‎টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধ পিতাকে নির্মমভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে মোঃ আসলাম শেখ (৩২) কে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ।গ্রেফতারের পর আসামি আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।উল্লেখ্য, গত ২২ নভেম্বর ২০২৫ তারিখ সকালে ঘাটাইল থানাধীন রসুলপুর ইউনিয়নের রসুলপুর হামকুড়া (চৌরাস্তা) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আরশেদ আলী (৮০) প্রতিদিনের মতো সেদিনও সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে তার বসতবাড়ির পূর্ব পাশে নিজ আবাদি জমিতে রোদ পোহাতে বসেছিলেন। এর আগে থেকেই পারিবারিক ভাবে টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে তার ছেলে আসলাম শেখের সঙ্গে বিরোধ চলছিল।

‎ঘটনার দিন সকালে ওই বিরোধের জেরে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে আসলাম শেখ পূর্ব পরিকল্পিত ভাবে বা হঠাৎ উত্তেজিত হয়ে পেছন দিক থেকে এসে প্রায় ৩ ফুট লম্বা বাঁশের গোড়ালি দিয়ে তার পিতার মাথায় পরপর ২-৩টি জোরালো আঘাত করে।
‎এতে আরশেদ আলীর মাথার পেছনে মারাত্মক জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হলে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
‎আহতের চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।
‎পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলে সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে পথিমধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।

‎ঘটনার পরপরই আসামি আসলাম শেখ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের মেয়ে মোছাঃ আছমা বেগম বাদী হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (এফআইআর নং-২৬, তারিখ-২২/১১/২০২৫, ধারা-৩০২, পেনাল কোড ১৮৬০)। মামলা দায়েরের পর থেকে পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে ঘাটাইল থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল। অবশেষে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এর দিকনির্দেশনায় এবং গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান এর সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ ঘাটাইল থানা মোঃ মোকছেদুর রহমান এর নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করা হয়।

‎উক্ত টিমে মামলার তদন্তকারী কর্মকর্তা ধলাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) আল আরাফাত মিঠুনসহ ঘাটাইল থানার এসআই (নিঃ) মোঃ রাজু আহমেদ, এসআই (নিঃ) তাহেরুল ইসলাম, এসআই (নিঃ) ফজলে এলাহীসহ অন্যান্য পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
‎পরবর্তীতে যৌথ অভিযানে ২৩ মার্চ ২০২৬ তারিখ রাত ১২টা ৪৫ মিনিটে ঘাটাইল থানাধীন রসুলপুর ইউনিয়নের আমতলা বাজার এলাকা থেকে পলাতক আসামি মোঃ আসলাম শেখ (৩২) কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
‎গ্রেফতারের পর আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে তিনি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং এ সংক্রান্ত পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেনির এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক

টাঙ্গাইলের ঘাটাইলে পারিবারিক বিরোধে পিতাকে হত্যা: পলাতক ছেলে গ্রেফতার

সময় ০৬:৫৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬