সিলেট ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
News Title :
দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি ‎শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভার অনুষ্ঠিত ‎সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ নবীগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বসার জায়গা নিশ্চিত করলেন পৌর প্রশাসক মো. রুহুল আমিন

‎টাঙ্গাইলের নাগরপুরে ৮ বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা আটক ১‎

‎টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ৮ বছর বয়সী এক শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। রোববার ৯ মার্চ বিকেলে উপজেলার মামুদনগর ইউনিয়নের পোষ্টকামারী গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক কিশোরকে আটক করেছে পুলিশ। নিহত শিশু কন্যার নাম আয়শা আক্তার (৮)। সে উপজেলার মামুদনগর ইউনিয়নের পোষ্টকামারী গ্রামের বাসিন্দা মো. হাসেম মিয়ার মেয়ে।

‎স্থানীয় সূত্রে জানাযায়, রোববার দুপুর আড়াইটার দিকে আয়শা বাড়ির পাশেই প্রতিবেশী বাহাদুর মিয়ার বাড়ির পেছনে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। এরপর দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
‎এ সময় বিকেলের দিকে শিশুটির চাচা মো.ফজলু মিয়া মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলের কাছে আয়শাকে পড়ে থাকতে দেখেন। পরে তিনি পরিবারের সদস্যদের খবর দিলে স্বজনরা ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
‎নিহত আয়শার মা জানান ঘটনার সময় তার মেয়ের পায়ে একটি নুপুর ছিল। কিন্তু মরদেহ উদ্ধারের সময় সেই নুপুরটি আর পাওয়া যায়নি। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন নেশার টাকার জন্য প্রতিবেশী মাদকাসক্ত আজমির হোসেন (১৬) তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে নুপুরটি নিয়ে যেতে পারে।
‎এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য আজমির হোসেন (১৬) নামে এক কিশোরকে আটক করে।

‎নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
‎মুরাদ হাসান জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটির সঙ্গে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।
‎ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা

‎টাঙ্গাইলের নাগরপুরে ৮ বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা আটক ১‎

সময় ০৬:৫২:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬