সিলেট ০৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার ‎দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির ‎আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই  ইউএনও, স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত।।‎‎ হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ ‎মৌলভীবাজারে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ ৩জন গ্রেফতার। ‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ‎তামাবিলে সড়কের পাশে পাথর ডাম্পিং, মামার বাজার-মোহাম্মদপুরে যত্রতত্র ট্রাক পার্কিং; যানজটে ভোগান্তি ‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎মাধবপুরে গ্যাস কোম্পানির কোয়ার্টারে অগ্নিকাণ্ডে বৃদ্ধের মৃত্যু‎

ছবি- প্রতীকী।

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড–এর আবাসিক কোয়ার্টারে অগ্নিকাণ্ডে হারুনুর রশিদ আজাদ (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।

‎নিহত হারুনুর রশিদ আজাদের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার চণ্ডিবর্দি গ্রামে। তিনি তার ছেলে মিজানুর রহমানের বাসায় বেড়াতে এসেছিলেন। মিজানুর রহমান শাহজিবাজারে অবস্থিত জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডে ব্যবস্থাপক পদে কর্মরত।

‎পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার ব্যক্তিগত কাজে মিজানুর রহমান ঢাকায় যান। এ সময় তার বৃদ্ধ বাবাকে কোয়ার্টারে একা রেখে যান। ভোররাতে বাসার একটি কক্ষে হঠাৎ আগুন লাগে। আগুন দেখে দারোয়ান ও অন্যান্য কর্মচারীরা দ্রুত ছুটে এসে হারুনুর রশিদ আজাদকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মুর্শেদ বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
‎তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার

‎মাধবপুরে গ্যাস কোম্পানির কোয়ার্টারে অগ্নিকাণ্ডে বৃদ্ধের মৃত্যু‎

সময় ১১:১১:১১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬