সিলেট ০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
News Title :
দেশ সেরা বিদ্যাপীঠে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন  লাখাইর বুল্লা ইউনিয়ন নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদির। ‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ বিএনপি নেতা ও তরুণ ব্যবসায়ী রাহুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা‎ শান্তিগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে অংশীজনদের কর্মশালা ‎মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, আহতদের মাঝে অনুদান বিতরণ বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবসে র‌্যালি আলোচনাসভা ও হাতধোয়া প্রদর্শনী ‎তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ ‎তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার

জগন্নাথপুর-শান্তিগঞ্জের উন্নয়নে সকলের সহযোগিতা চাই: কয়ছর

ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন সংসদ সদস্য কয়ছর এম আহমদ

‎

‎

‎সুনামগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত সংসদস সদস্য কয়ছর এম আহমদ বলেছেন,শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের সাধারণ মানুষ ভোটের মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপি ও আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তা সত্যিই বিরল।

‎তারা বিগত নির্বাচনে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে চিরকৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

‎এখন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) এর উন্নয়ন করতে চাই। এজন্য দরকার সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া। আপনারা সবসময় আমাকে দোয়া ও পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।

‎

‎রবিবার শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‎কয়ছর আহমদ বলেন, ভোটাররা তাদের কাজ করে দেখিয়েছেন। এখন সময় আমার। আমি এলাকার উন্নয়নে কাজ করবো। শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে দু’টি মডেল উপজেলা নির্মাণে যা যা করণীয় তা করবো। নির্বাচনে যারা আমাকে ভোটে দিয়ে নির্বাচিত করেছেন, মাঠে ঘাটে পরিশ্রম করে ধানের শীষের জয় সুনিশ্চিত করেছেন তাদের সবাইকে ধন্যবাদ।

‎

‎ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন। একই কমিটির প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এড. মল্লিক মইনুদ্দিন সোহেল পিপি, আনছার উদ্দিন ও ফারুক আহমদ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী।

‎পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জমিয়ত নেতা মাও. আতিকুল হক।

‎ইফতার ও দোয়া মাহফিলে সুনামগঞ্জ জেলা বিএনপি, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা বিএনপিসহ অন্যান্য অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশ সেরা বিদ্যাপীঠে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন 

জগন্নাথপুর-শান্তিগঞ্জের উন্নয়নে সকলের সহযোগিতা চাই: কয়ছর

সময় ১০:২২:২৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬