সিলেট ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
News Title :
‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি ‎শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভার অনুষ্ঠিত ‎সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ নবীগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বসার জায়গা নিশ্চিত করলেন পৌর প্রশাসক মো. রুহুল আমিন চুনারুঘাটে ১৫ কিলোমিটার ধাওয়া শেষে জনতার হাতে আটক ডাকাতি মামলার অভিযুক্ত, উদ্ধার প্রাইভেটকার মাদক দমনে পুলিশের বিশেষ উইং চান এমপি নাসের রহমান, তদবিরকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ডিআইজি

প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে মানবিকতা ॥ অসুস্থ মাওলানা বাসিত আজাদের শয্যাপাশে ডা. জীবন

১১দলীয় ঐক্যজোটের  মাওলানা আব্দুল বাসিত আজাদ অসুস্থার কথা শুনে হয়ে শয্যাপাশে ডা. জীবন।

‎রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, থাকবে মতাদর্শের ভিন্নতা কিন্তু দিনশেষে জয় হোক মানবিকতার। এমনই এক  অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান (জীবন)। নির্বাচনী মাঠের প্রধানতম প্রতিদ্বন্দ্বী এবং দেশের প্রবীণ আলেম, ১১দলীয় ঐক্যজোটের  মাওলানা আব্দুল বাসিত আজাদ অসুস্থ হয়ে শয্যাশায়ী রয়েছেন শুনে শনিবার (২৮ শে ফ্রেবুয়ারি) তাঁর বাসভবনে ছুটে যান ডা. জীবন।

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ আর লড়াইয়ের স্মৃতি তখনো ফিকে হয়নি। সেই লড়াইয়ের দুই প্রধান সেনাপতি যখন মুখোমুখি হলেন, তখন সেখানে ছিল না কোনো তিক্ততা; বরং ছিল পরম শ্রদ্ধা আর ভ্রাতৃত্বের পরশ।
‎পেশায় একজন চিকিৎসক হওয়ায় ডা. সাখাওয়াত হাসান জীবন নিজেই অসুস্থ মাওলানা আব্দুল বাছিদ আজাদ’র শারীরিক পরীক্ষা-নিরীক্ষাসহ  তাঁর চিকিৎসার আদ্যোপান্ত খোঁজ নেন। সাক্ষাৎকালে ডা. জীবন প্রবীণ এই রাজনীতিবিদের সুস্থতা কামনায় দোয়া করেন।  বলেন, মাওলানা আব্দুল বাসিত আজাদ আমাদের অভিভাবকতুল্য। রাজনীতিতে আমাদের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তাঁর মতো বিজ্ঞ ব্যক্তিত্বের প্রতি আমার শ্রদ্ধা আজীবন অমলিন থাকবে। প্রতিউত্তরে অসুস্থ মাওলানা বাসিত আজাদও ডা. জীবনের এই সৌজন্যবোধে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাঁর জন্য দোয়া  করেন।
‎এই সৌজন্য সাক্ষাৎ কেবল দুই ব্যক্তির মিলনমেলা ছিল না, বরং এটি ছিল বানিয়াচং ও আজমিরীগঞ্জের সাধারণ মানুষের জন্য এক শান্তির বার্তা।  এই সংস্কৃতির চর্চা হলে রাজনীতিতে সংঘাত কমবে এবং উন্নয়নের ধারা আরও বেগবান হবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ডা. জীবনের এই উদ্যোগ রাজনৈতিক শিষ্টাচারের মডেল হিসেবে প্রশংসা কুড়াচ্ছে।
‎ভোটের লড়াই সাময়িক, কিন্তু সম্পর্ক চিরন্তন। ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবনের এই উদারতা প্রমাণ করে যে, জনপ্রতিনিধি হিসেবে তিনি কেবল নির্দিষ্ট একটি পক্ষের নন, বরং তিনি দল-মত নির্বিশেষে সকলের সেবক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা

প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে মানবিকতা ॥ অসুস্থ মাওলানা বাসিত আজাদের শয্যাপাশে ডা. জীবন

সময় ১২:০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬