সিলেট ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
News Title :
দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি ‎শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভার অনুষ্ঠিত ‎সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ নবীগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বসার জায়গা নিশ্চিত করলেন পৌর প্রশাসক মো. রুহুল আমিন

‎মসজিদের টাকার বিরোধে ছাতকে সংঘর্ষ, একজন নিহত

প্রতিপক্ষের হামলায় নিহত ফজল মিয়া (ফাইল ছবি)

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকোট গ্রামে মসজিদের টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ফজল মিয়া (৪৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ফজল মিয়া ওই গ্রামের সুনু মিয়ার পুত্র।

‎স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের কিছু পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের মাশুক মিয়ার সঙ্গে ফজল মিয়ার বিরোধ চলছিল। একাধিকবার টাকা পরিশোধের জন্য তাগাদা দেওয়া হলেও তা নিষ্পত্তি না হওয়ায় শনিবার মসজিদে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

‎আলোচনার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের হামলায় ফজল মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ছাতক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎পুলিশ জানায়, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা

‎মসজিদের টাকার বিরোধে ছাতকে সংঘর্ষ, একজন নিহত

সময় ০৫:২৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬