সিলেট ১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর
‎টাঙ্গাইলে শিক্ষা উপদেষ্টা..

‎গুণীজনরা সম্মান পেলে তরুণরা অনুপ্রাণিত হয়।  ‎

সম্মাননা স্বারক তুলে দিচ্ছেন শিক্ষা উপদেষ্টা।

‎অন্তর্র্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড.চৌধুরী রফিকুল আবরার বলেছেন, গুণীজনরা সম্মান পেলে তরুণরা অনুপ্রাণিত হয়। দেশের গুণী দুজন ব্যক্তিত্বকে সম্মান জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
‎প্রতিটি সম্মাননা ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকে, অনেকের জন্য অনুকরণীয় হয়েও থাকবে।

‎রোববার (২৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দেশবরেণ্য বীরমুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব এবং সাবেক প্রধান শিক্ষক মো. আফরোজ হোসেন সিদ্দিকীকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, শিক্ষা হচ্ছে ‘আলোকচ্ছটা’। শিক্ষার আলো সূর্যের মতো উজ্জল। শিক্ষিত ব্যক্তি নিজিকে আলোকিত করার পাশাপাশি চারপাশকে আলোকিত করে। শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারেনা। শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। 

‎নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় আয়োজিত ওই সম্মননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী (কায়ছার)।
‎অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মো.খায়রুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মো. মুঞ্জুরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা।

‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ব্যাংকার আবুল কাশেম চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আমির হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও উদ্যোক্তা সাঈদ সিদ্দিকী, মিডিয়া ব্যক্তিত্ব সাইফুল হক সিদ্দিকী, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক  মো. আলী আকবর মিয়া প্রমুখ।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎টাঙ্গাইলে শিক্ষা উপদেষ্টা..

‎গুণীজনরা সম্মান পেলে তরুণরা অনুপ্রাণিত হয়।  ‎

সময় ০৬:৪৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬