সিলেট ১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

দলীয় সিদ্ধান্তে সায়: টাঙ্গাইল-১ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী

এড. মোহাম্মদ আলী, (ফাইল ছবি)

‎টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন এসেছে। দলীয় নেতাকর্মীদের আহ্বানে সাড়া দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী। এখন থেকে তিনি দলীয় প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনের পক্ষে কাজ করবেন বলে জানা গেছে।

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ছিলেন দুই কেন্দ্রীয় নেতা আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন এবং অ্যাডভোকেট মোহাম্মদ আলী। দল শেষ পর্যন্ত ফকির মাহবুব আনাম স্বপনকে চূড়ান্ত মনোনয়ন দিলেও, সেই সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

‎দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২১ জানুয়ারি তাকে দল থেকে বহিষ্কার করা হয়। প্রতীক বরাদ্দের পর ‘মোটরসাইকেল’ মার্কা নিয়ে তিনি নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণাও শুরু করেছিলেন।

‎আজ শুক্রবার (২৩ জানুয়ারি) স্থানীয় নেতাকর্মীদের সাথে আলোচনার পর তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এ বিষয়ে ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান বলেন,আমরা শুরু থেকেই অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আসছিলাম। আজ তিনি আমাদের সেই আহ্বানে সাড়া দিয়েছেন। তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে আমরা সাধুবাদ জানাই।

‎অ্যাডভোকেট মোহাম্মদ আলীর এই সরে দাঁড়ানোর ফলে টাঙ্গাইল-১ আসনে বিএনপি’র অভ্যন্তরীণ কোন্দল মিটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নেতাকর্মীদের মতে, এই ঐক্যের ফলে নির্বাচনী মাঠে ধানের শীষের অবস্থান আরও শক্তিশালী হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

দলীয় সিদ্ধান্তে সায়: টাঙ্গাইল-১ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী

সময় ০৭:৫৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬