সিলেট ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
News Title :
বড়লেখায় মাত্র ৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটি, রডের আঘাতে প্রাণ গেল দর্জির‎ কমরেড সুমন ও কমরেড সুইটের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত: সমাধিতে বাসদ নেতৃবৃন্দের শ্রদ্ধা‎ এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  ‎করাব ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাহবুব আলম মালু বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ মৌলভীবাজারে পিকআপসহ চারজন আটক, চুরি হওয়া দুই গাভী উদ্ধার ‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা‎ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা ‎সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা: দিরাই থেকে ২ আসামি গ্রেফতার

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে আর্সেনিকজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত‎

‎
‎
‎টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশে আর্সেনিকজনিত স্বাস্থ্যঝুঁকি ও এর প্রতিকার বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের উদ্যোগে এ সেমিনার আয়োজিত হয়।
‎সেমিনারের মূল বিষয়বস্তু ছিল ‘Mechanistic Human Studies on the Effects of Arsenic on Cardiometabolic Diseases in Bangladesh’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
‎
বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এনভায়রনমেন্টাল টক্সিকোলজি অ্যান্ড হিউম্যান হেলথ সায়েন্টিস্ট এবং জাপানের শোয়া মেডিকেল ইউনিভার্সিটি স্কুল অব ফার্মেসির ভিজিটিং প্রফেসর ড. সেইচিরো হিমেনো (Dr. Seiichiro Himeno)।
‎অধ্যাপক হিমেনো তাঁর উপস্থাপনায় আর্সেনিকের দীর্ঘমেয়াদী প্রভাব (Long Term Exposure) নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান,
‎আর্সেনিক কীভাবে মানবদেহে আণবিক ও যান্ত্রিক পরিবর্তন ঘটায়, হৃদরোগ এবং বিপাকীয় অসংগতির পেছনে আর্সেনিকের ভূমিকা,রক্তনালীর অভ্যন্তরীণ স্তর বা এন্ডোথেলিয়াল ক্ষতির বৈজ্ঞানিক দিকসমূহ উপস্থাপন করেন।
‎
‎বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আছাদুজ্জামান শিকদারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. খালেদ হোসেন। এছাড়াও সেমিনারে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, গবেষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
‎বক্তারা বাংলাদেশে আর্সেনিক দূষণ রোধে এবং এর স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনতে আরও নিবিড় গবেষণার ওপর গুরুত্বারোপ করেন।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় মাত্র ৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটি, রডের আঘাতে প্রাণ গেল দর্জির‎

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে আর্সেনিকজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত‎

সময় ০৪:৩৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬