সিলেট ১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

ধনবাড়ীতে কামরুল হাসান টুটুলকে নিয়ে যুবদলের সংবাদ সম্মেলন

‎টাঙ্গাইলের ধনবাড়ীতে কামরুল হাসান টুটুল নামের এক ব্যক্তি নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতা দাবি করায় এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর যুবদল। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ধনবাড়ী উপজেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎সম্প্রতি কামরুল হাসান টুটুল নিজেকে উপজেলা যুবদলের নেতা পরিচয় দিয়ে বেশ কিছু সঙ্গীসহ টাঙ্গাইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদের সাথে দেখা করেন এবং তার সাথে যোগ দেন। এই বিষয়টি স্থানীয় বিএনপি ও যুবদলের নজরে এলে জনমনে বিভ্রান্তি এড়াতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
‎সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ জানান, কামরুল হাসান টুটুল নামের ওই ব্যক্তির সাথে যুবদলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তিনি নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে দলের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

‎ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, দলের পরিচয় ব্যবহার করে কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তবে তার দায়ভার দল নেবে না। টুটুলের এই কর্মকাণ্ডের সাথে জাতীয়তাবাদী যুবদলের কোনো সম্পৃক্ততা নেই।
‎ধনবাড়ী যুবদলের সদস্য সচিব আল শাহরিয়ার কবির রিমু-এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা যুবদল ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহিদ হাসান মালা,
‎ধনবাড়ী পৌর বিএনপি সভাপতি এস এম এ ছোবাহান, সহ ধনবাড়ী উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎সংবাদ সম্মেলন থেকে সাধারণ মানুষকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

ধনবাড়ীতে কামরুল হাসান টুটুলকে নিয়ে যুবদলের সংবাদ সম্মেলন

সময় ০৯:৪৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬