সিলেট ০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
News Title :
বড়লেখায় মাত্র ৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটি, রডের আঘাতে প্রাণ গেল দর্জির‎ কমরেড সুমন ও কমরেড সুইটের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত: সমাধিতে বাসদ নেতৃবৃন্দের শ্রদ্ধা‎ এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  ‎করাব ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাহবুব আলম মালু বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ মৌলভীবাজারে পিকআপসহ চারজন আটক, চুরি হওয়া দুই গাভী উদ্ধার ‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা‎ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা ‎সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা: দিরাই থেকে ২ আসামি গ্রেফতার

ধনবাড়ীতে ‘জান ফুডস’ চিপস ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি।

আগুনে পুড়ে যাওয়ার ফ্যাক্টরী পরিদর্শনে যান ইউএনও নূরজাহান আক্তার সাথী।

‎
‎
‎টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভাধীন পলাশতলী এলাকায় অবস্থিত ‘জান ফুডস চিপস ফ্যাক্টরিতে’ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ১০ মিনিট থেকে ২টা ৪০ মিনিটের মধ্যে এই আগুনের সূত্রপাত হয়।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ফ্যাক্টরির ভেতর থেকে হঠাৎ আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ধনবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
‎
‎ফ্যাক্টরিটির মালিক পলাশতলী গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মিজানুর রহমান। অগ্নিকাণ্ডে ফ্যাক্টরির মূল্যবান যন্ত্রপাতি ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
‎প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে।
‎
‎অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূরজাহান আক্তার সাথী। এসময় তার সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
‎পরিদর্শন শেষে ইউএনও ক্ষতিগ্রস্ত মালিকের প্রতি সমবেদনা জানান এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার জন্য যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় মাত্র ৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটি, রডের আঘাতে প্রাণ গেল দর্জির‎

ধনবাড়ীতে ‘জান ফুডস’ চিপস ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি।

সময় ১১:৩৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬