সিলেট ০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন
‎"আমি আপনাদের কাতারে থাকতে চাই" ‎

ধনবাড়ীর ধোপাখালীর চারাভাঙ্গায়, ফকির মাহবুব আনাম স্বপনের উঠান বৈঠক অনুষ্ঠিত।

উঠান বৈঠক বক্তব্য রাখছেন ফকির মাহবুব আনাম স্বপন।

‎টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের চারাভাঙ্গা গ্রামে আজ ১৯ অক্টোবর রাত ৮ টায় গণমানুষের নেতা ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন-এর সমর্থনে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
‎৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ আব্দুস সামাদ-এর সভাপতিত্বে এবং ধনবাড়ী যুবদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার সুমন-এর সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।

‎উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ফকির মাহবুব আনাম স্বপন। এছাড়াও বক্তব্য রাখেন ধনবাড়ী পৌর বিএনপি সাধারণ সম্পাদক এস এম সোবাহান, ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিটু, এবং ধোপাখালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আলমগীর হোসেন আলম-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
‎সভায় প্রধান অতিথির সম্মতিক্রমে বক্তব্যের তালিকা সংক্ষিপ্ত করা হয়।

‎এ সময় ধোপাখালী ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি আবু সাঈদ (সুরুজ ডাক্তার) সহ উপজেলা বিএনপি, ধোপাখালী ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নারী-পুরুষ, সাংবাদিক সহ নানান পেশার হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উঠান বৈঠকটি প্রাণবন্ত হয়।

উঠান বৈঠক নারীদের ব্যাপক উপস্থিতি।

‎প্রধান অতিথির বক্তব্যে ফকির মাহবুব আনাম স্বপন বলেন, আমাকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার প্রয়োজন নেই। আমি নেতার কাতারে থাকতে চাই না। আমি আপনাদের কাতারে থাকতে চাই।
‎তিনি তাঁর রাজনৈতিক ইতিহাসের কথা তুলে ধরে বলেন, আমি ২০০১ সালে নির্বাচন করেছিলাম। আজ ২৫ বছর পর আবারও আপনাদের সাথে আছি, ছেড়ে যাইনি। আমি ক্ষমতায় না গিয়েও ধনবাড়ী বাসীর বড় একটি কাজ করে দিয়েছি, পাশে থেকেছি। আর সেটা হল ধনবাড়ী উপজেলা করা। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের ধনবাড়ীকে আলাদা উপজেলা করে দেন। এছাড়াও আমি নানা কাজে আপনাদের পাশে আছি। ইনশাআল্লাহ আগামী দিনেও পাশে পাবেন।

‎তিনি উপস্থিত জনতার কাছে দোয়া চেয়ে বলেন, আপনারা আমাকে দোয়া করবেন, যাতে আগামীতে আমি সংসদ সদস্য হয়ে আমার অসমাপ্ত কাজগুলো করতে পারি। মধুপুর-ধনবাড়ীকে একটি আধুনিক উপজেলা করতে পারি।
‎আমি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ব্যবস্থা করব, বেকারত্ব দূর করব। বিদ্যুতের সমস্যা দূর করে কলকারখানা স্থাপন করার চেষ্টা করব।”
‎নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাকে বিশ্বাস করুন, কথা দিন, আমি আপনাদের ঠকাব না। এখন থেকে কেউ চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়ভাবে সালিশ বিচার করলে আমাকে জানাবেন। কাউকে ছাড় দেয়া হবে না। যারা এসব কাজের সাথে জড়িত থাকবে বিএনপিতে তাদের পদ থাকবে না।

‎পরিশেষে, তিনি সকলের সহযোগিতা ও সমর্থন চেয়ে আগামীতে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে তাঁর বক্তব্য সমাপ্ত করেন এবং সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

‎"আমি আপনাদের কাতারে থাকতে চাই" ‎

ধনবাড়ীর ধোপাখালীর চারাভাঙ্গায়, ফকির মাহবুব আনাম স্বপনের উঠান বৈঠক অনুষ্ঠিত।

সময় ১১:৫২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫