সিলেট ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

‎নবীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত‎

কন্যা শিশু দিবসের আলোচ বক্তব্য রাখছেন ইউএনও মো.রুহুল আমিন।

‎হবিগঞ্জের নবীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।
‎বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি ও উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমদ প্রমুখ।
‎সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের তরুণ নারী সদস্যরা অংশগ্রহণ করেন।

‎বক্তব্যে ইউএনও মো. রুহুল আমিন বলেন, “কন্যাশিশুরা আমাদের ভবিষ্যতের আলোকবর্তিকা। তাদের শিক্ষার সুযোগ, নিরাপত্তা ও সঠিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করছি।
‎বর্তমানে কন্যা শিশুরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মেধা ও যোগ্যতার পরিচয় দিচ্ছে। তাদের প্রতি বৈষম্য না করে সুযোগ দিলে তারাই আগামী দিনে নেতৃত্ব দেবে।”

‎তিনি আরও বলেন, “জাতীয় কন্যাশিশু দিবসের মূল প্রতিপাদ্য আমাদের স্মরণ করিয়ে দেয়— প্রত্যেক কন্যাশিশুই সম্মান, নিরাপত্তা ও ভালোবাসার অধিকারী। তাই পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে কন্যাশিশুর অধিকার রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

‎নবীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত‎

সময় ০৯:৪৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫