সিলেট ০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
News Title :
হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব। হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিসসহ আহত কয়েকজন নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি

‎বানিয়াচংয়ে এসিল্যান্ডের অপসারণের দাবীতে আগামীকাল বিক্ষোভ সমাবেশ!

আগামীকাল সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল রহমানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে ব্যানার।

‎উপজেলা ভূমি অফিসে আসা সেবা গ্রহীতাদের সাথে অব্যাহতভাবে অসদাচরণ ও সামান্য কারণে ছুতো ধরে সেবা প্রত্যাশীদের দিনের পর দিন হয়রানি এবং ১ নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদের নাগরিকদের সেবাপ্রাপ্তিতে এসিল্যান্ড ইসমাইল রহমান কর্তৃক চরম হয়রানির প্রতিবাদে ফুঁসে উঠেছেন বানিয়াচংয়ের জনতা।
‎তার (এসিল্যান্ডের) অপসারণের দাবীতে আগামীকাল সোমবার স্থানীয় শহীদ মিনারে সর্বস্তরের জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

‎জানা যায়, গত বৃহস্পতিবার প্রখ্যাত ইসলামী বক্তা মুফতি নাসির উদ্দিন সৌরভ নিজের নামে নামজারির শুনানির তারিখে এসিল্যান্ডের কাছে যান।
‎এসময় এসিল্যান্ড ইসমাইল রহমান মুফতি সৌরভের সাথে চরম দুর্বব্যবহার করেন। এখবর সর্বত্র ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় জনতা।

তিনি বানিয়াচং বড় বাজারের ব্যবসায়ীগণ তার কাছে ব্যবসার অনুমতি পত্র (ট্রেড লাইসেন্স) নিতে চরম ভোগান্তি শিকার হয়েছেন। সে অযথা ব্যবসায়ীদের হয়রানি করতো। নিয়মিত ১ নং ইউনিয়ন পরিষদের অফিসে বসত না। ইচ্ছে মাফিক অফিস করতেন বলে অভিযোগ পাওয়া গেছে। সে সেবা গ্রহীতাদের তুচ্ছতাচ্ছিল্য করতেন বলে অভিযোগ আছে। তিনি নিজেকে অনেক বড় কর্তা মনে করতেন, উনি যে জনগণের সেবক সেটা ভুলে গেছেন! উনার জানা উচিৎ, তিনি প্রজাতন্ত্রের কর্মচারী। জনগণের ট্যাক্সের টাকার তার বেতন ভাতা হয়ে থাকে। জনগণের টাকা এসি গাড়ীতে চড়েন। জনগণের টাকায় পেট্রোল কিনে গাড়ীতে বসে এসির বাতাস খান! অথচ সেবাগ্রহীতার সাথে অসদাচরণ করছেন প্রতিনিয়ত। তাই বানিয়াচং বাসী দীর্ঘদিন ধরে ক্ষোভে ফুঁসে উঠছেন। তাই শান্তি প্রিয় বানিয়াচং বাসী বাধ্য হয়ে মাঠে নামছেন আগামীকাল।

‎বৃহস্পতিবার রাতে বানিয়াচং নাগরিক কমিটির সেক্রেটারী ও যুগান্তর পত্রিকার বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটন তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুকে এসিল্যান্ডের বিরুদ্ধে আন্দোলনের পরামর্শ দেন।
‎এতে শত শত ভূক্তভোগী নিজেদের হয়রানির চিত্র উল্লেখ করে আন্দোলনের প্রতি জোর দেন।

‎গতকাল শনিবার স্থানীয় কাজী মহল্লা গ্রামের জামাত নেতা সৈয়দ ফয়ছল আহমেদ ফেসবুকে পোস্ট দিয়ে আগামীকাল সোমবার সকাল ১০ টায় বানিয়াচং শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা করে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানান। তার আহ্বানের পর জমিয়ত নেতা মাওলানা আব্দুল জলিল ইউছূফী, হবিগঞ্জ-২ আসনের জমিয়তের এমপি প্রার্থী এখলাছুর রহমান রিয়াদসহ ফেসবুকে শতাধিক কপি পোস্ট করে বিক্ষোভ সমাবেশে সমর্থন ও প্রচার করা হয়।

‎উল্লেখ্য, ইতিপূর্বেও এসিল্যান্ড ইসমাইল রহমানের অসদাচরণ, অনিয়ম-দূর্নীতির বিষয়ে জাতীয় এবং স্থানীয় পত্রিকায় একধিকবার ফলাও করে সংবাদ প্রকাশিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব।

‎বানিয়াচংয়ে এসিল্যান্ডের অপসারণের দাবীতে আগামীকাল বিক্ষোভ সমাবেশ!

সময় ১১:৪৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫