সিলেট ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
News Title :
হাম-রুবেলা প্রতিরোধে দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু‎ ‎মৌলভীবাজারে দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত ঝড়ের তাণ্ডবে নবীগঞ্জে জনদুর্ভোগ, গাছ পড়ে সড়ক বন্ধ, বিদ্যুৎ নেই ঘণ্টার পর ঘণ্টা ‎সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের মুলহোতা আটক। ‎বানিয়াচংয়ে জমি নিয়ে বিরোধ: ভাইদের আহত প্রবাসীর মৃত্যু, ভাই ও ভাবি গ্রেপ্তার‎ ‎বানিয়াচংয়ে অকাল বন্যায় ডুবছে কৃষকের স্বপ্ন: ফসল রক্ষায় লড়ছেন দিশেহারা কৃষক ‎সিলেটে ও সুনামগঞ্জে র‍্যাব-বিআরটিএ’র যৌথ অভিযান: ১১ চালককে জরিমানা, ৭টি সিএনজি জব্দ‎ ‎বাডসের বৈশাখী উৎসবে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হকঃ‎আলোকিত সমাজ গঠনে শুদ্ধ সংস্কৃতি চর্চা অপরিহার্য জামালপুরে গ্রিন বিজনেস মডেলে ভুট্টা চাষের ফসল চাষ প্রদর্শনী ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত প্রতিটি উপজেলায় হবে ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’: শিক্ষামন্ত্রী

বানিয়াচংয়ে ছিলাপাঞ্জা মোড়ে জমজমাট ধানের চারার হাট

চিলাপাঞ্জায় ধানের চারা বিক্রি করছে চাষিরা।

বানিয়াচং, ১০ সেপ্টেম্বর: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ছিলাপাঞ্জা মোড়ে প্রতি বছরের মতো এবারও বসেছে আউশ ধানের চারার জমজমাট হাট। ভোর থেকে রাত পর্যন্ত চলে বিকিকিনি। স্থানীয় কৃষকদের পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলার কৃষকরাও এখানে ভিড় করেন। গতকাল সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে এই ব্যস্ত চিত্র দেখা যায়।

কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় ৯ হাজার ৭০০ হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই হাটে কৃষকরা বিভিন্ন জাতের ধানের চারা সংগ্রহ করছেন। এর মধ্যে ব্রি-ধান ৫০, ব্রি-ধান ৮৭, ব্রি-ধান ১০৩, বি আর -২২, বি আর- ১১, এবং বিনা ধান-১৭ বিশেষভাবে উল্লেখযোগ্য।

৫ বছর ধরে এই হাটে ধানের চারা বিক্রি করছেন এমন এক বিক্রেতা, সেলু মিয়া জানান, “ছিলাপাঞ্জা মোড়ের এই হাট থেকে বানিয়াচং ছাড়াও পার্শ্ববর্তী এলাকার কৃষকরা সহজে ধানের চারা কিনতে পারেন। এখানে কৃষকদের কোনো হয়রানির শিকার হতে হয় না।”

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক বলেন, “এই মৌসুমে গরম বেশি থাকায় ধানের চারা রোপণের ২০-২৫ দিন পর পোকামাকড় থেকে রক্ষার জন্য কীটনাশক ব্যবহার করতে হবে।” তিনি আরও জানান, কৃষকদের যেকোনো প্রয়োজনে বা পরামর্শের জন্য সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি অফিস সবসময় প্রস্তুত আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাম-রুবেলা প্রতিরোধে দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু‎

বানিয়াচংয়ে ছিলাপাঞ্জা মোড়ে জমজমাট ধানের চারার হাট

সময় ০৯:৩৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫