সিলেট ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

বানিয়াচংয়ে ছিলাপাঞ্জা মোড়ে জমজমাট ধানের চারার হাট

চিলাপাঞ্জায় ধানের চারা বিক্রি করছে চাষিরা।

বানিয়াচং, ১০ সেপ্টেম্বর: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ছিলাপাঞ্জা মোড়ে প্রতি বছরের মতো এবারও বসেছে আউশ ধানের চারার জমজমাট হাট। ভোর থেকে রাত পর্যন্ত চলে বিকিকিনি। স্থানীয় কৃষকদের পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলার কৃষকরাও এখানে ভিড় করেন। গতকাল সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে এই ব্যস্ত চিত্র দেখা যায়।

কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় ৯ হাজার ৭০০ হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই হাটে কৃষকরা বিভিন্ন জাতের ধানের চারা সংগ্রহ করছেন। এর মধ্যে ব্রি-ধান ৫০, ব্রি-ধান ৮৭, ব্রি-ধান ১০৩, বি আর -২২, বি আর- ১১, এবং বিনা ধান-১৭ বিশেষভাবে উল্লেখযোগ্য।

৫ বছর ধরে এই হাটে ধানের চারা বিক্রি করছেন এমন এক বিক্রেতা, সেলু মিয়া জানান, “ছিলাপাঞ্জা মোড়ের এই হাট থেকে বানিয়াচং ছাড়াও পার্শ্ববর্তী এলাকার কৃষকরা সহজে ধানের চারা কিনতে পারেন। এখানে কৃষকদের কোনো হয়রানির শিকার হতে হয় না।”

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক বলেন, “এই মৌসুমে গরম বেশি থাকায় ধানের চারা রোপণের ২০-২৫ দিন পর পোকামাকড় থেকে রক্ষার জন্য কীটনাশক ব্যবহার করতে হবে।” তিনি আরও জানান, কৃষকদের যেকোনো প্রয়োজনে বা পরামর্শের জন্য সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি অফিস সবসময় প্রস্তুত আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

বানিয়াচংয়ে ছিলাপাঞ্জা মোড়ে জমজমাট ধানের চারার হাট

সময় ০৯:৩৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫