সিলেট ১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

‎বানিয়াচং থানায় দালালদের ঠাঁই নেই: নতুন ওসি মিজান

‎বানিয়াচং থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেছেন, তার কর্মস্থলে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর ঠাঁই হবে না। তিনি স্পষ্ট করে জানান, থানায় কোনো ধরনের সালিশ বা বিচার কার্যক্রমও হবে না। ভুক্তভোগী সাধারণ মানুষের জন্য তার থানার দরজা সবসময় খোলা থাকবে।

‎মঙ্গলবার মাগরিবের নামাজের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় ওসি মিজান এসব কথা বলেন।

‎তিনি বলেন, ‘পুলিশের চাকরি একটি অনেক বড় চ্যালেঞ্জ। জনগণের তুলনায় আমাদের জনবল কম হলেও পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।’

‎তিনি আরও বলেন, মাদক, ইয়াবা, মদ, জুয়া এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দ্রুত অভিযান শুরু করা হবে। এছাড়াও, গ্রাম্য দাঙ্গা প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা, এবং ইভটিজিং বন্ধের ক্ষেত্রে পুলিশ কঠোর পদক্ষেপ নেবে। এসব কাজে তিনি গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

‎মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) আব্দুর রহিম, সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম চৌধুরী, বানিয়াচং প্রেসক্লাব উপদেষ্টা মোতাব্বির হোসেন, সভাপতি মোশারফ হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি  শিব্বির আহমদ আরজু, সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহ-সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া, বানিয়াচং প্রেসক্লাব সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান মিলন ও আক্তার হোসেন আল হাদী, সৈয়দ সাজ্জাদ হাসান, আনসার আলী, রাহিম উদ্দিন রিয়াজ, মিজানুর রহমান, মোবাশ্বির আহমদ, ফারুক আহমদসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎বানিয়াচং থানায় দালালদের ঠাঁই নেই: নতুন ওসি মিজান

সময় ১১:০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫