সিলেট ০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

‎ঢাকায় স্থানান্তরে আদেশ বাতিল, সেটেলমেন্ট প্রেস সিলেটেই থাকছে: ,আনন্দিত সিলেটবাসী‎।

সিলেট প্রেস ঢাকায় স্থানান্তরে প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল (ফাইল ছবি)

সিলেটবাসীর দীর্ঘদিনের আন্দোলনের পর অবশেষে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করেছে ভূমি মন্ত্রণালয়। এই আদেশের ফলে সিলেটজুড়ে স্বস্তি ও আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

দীর্ঘদিন ধরে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় সরিয়ে নেওয়ার খবর নিয়ে সিলেটবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এই সিদ্ধান্তের প্রতিবাদে সিলেটের ভূমি মালিক এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ নানা কর্মসূচি পালন করেন। তাদের একটাই দাবি ছিল, জনগণের সুবিধার জন্য স্থাপিত এই প্রেস সিলেটেই রাখতে হবে।

জনগণের এই আন্দোলনের মুখে ভূমি মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার সিলেটবাসীকে আশ্বস্ত করেন যে, এই প্রেস সিলেটেই থাকবে। তার ঐকান্তিক প্রচেষ্টায় ৩১শে আগস্ট ভূমি মন্ত্রণালয় এক সরকারি আদেশ জারি করে। সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এই আদেশে বলা হয়, সিলেট জোনাল সেটেলমেন্ট প্রেসটি আরও কার্যকর করার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এটি সরানোর কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ সরকারের নেই।

‎আদেশে আরও উল্লেখ করা হয়েছে যে, ১৯৮৭-৮৮ সাল থেকে সিলেট জোনে ভূমি জরিপ কার্যক্রম চলমান আছে। জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে ২০১২ সালে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে এই মিনি প্রেসটি স্থাপন করা হয়।

এই আদেশ জারির পর সিলেট প্রেস সিলেটেই রাখার আন্দোলনের নেতা পীর আতাউর রহমান একটি সংবাদ সম্মেলন ডেকেছেন। তিনি আনুষ্ঠানিকভাবে এই আদেশের কথা সিলেটবাসীকে জানাবেন বলে জানা গেছে। এই বিজয়ে সিলেটবাসী ভূমি মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎ঢাকায় স্থানান্তরে আদেশ বাতিল, সেটেলমেন্ট প্রেস সিলেটেই থাকছে: ,আনন্দিত সিলেটবাসী‎।

সময় ০১:৫৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫