সিলেট ১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

‎লাখাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত‎ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত।

জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৫’ উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে আলোচনায় সভার বক্তব্য রাখছেন ইউএনও অনুপম দাস অনুপ।

হবিগঞ্জের লাখাই উপজেলায় গত মঙ্গলবার, ৫ আগস্ট, ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৫’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা এই গণঅভ্যুত্থানের তাৎপর্য এবং জনগণের অধিকার রক্ষায় এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ এই সভায় সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহিতুল ইসলাম। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মুস্তাফিজুর রহমান এবং গীতা পাঠ করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রণয় কান্তি মালদার।
‎বক্তব্য রাখেন লাখাই থানা অফিসার ইনচার্জ বন্দে আলী মিয়া, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রূপম, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন ফুরুক, পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কে এম সাহেদ, লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা শাহেদুল ইসলাম, লাখাই প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলী নেওয়াজ, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ, ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা জুলহাস কাজী এবং সমন্বয়ক শামীম আহমেদ।
‎বক্তারা বলেন, “গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় এই গণঅভ্যুত্থান একটি মাইলফলক।” তাঁরা গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।
‎এই আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ, লাখাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা লাখাই উপজেলা শাখার সভাপতি পারভেজ হাসান এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। আলোচনা সভার শেষে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎লাখাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত‎ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত।

সময় ০৫:০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫