সিলেট ০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
News Title :
কমরেড সুমন ও কমরেড সুইটের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত: সমাধিতে বাসদ নেতৃবৃন্দের শ্রদ্ধা‎ এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  ‎করাব ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাহবুব আলম মালু বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ মৌলভীবাজারে পিকআপসহ চারজন আটক, চুরি হওয়া দুই গাভী উদ্ধার ‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা‎ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা ‎সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা: দিরাই থেকে ২ আসামি গ্রেফতার মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিতকরণের শুভ উদ্বোধন
জুলাই আন্দোলন বানিয়াচং.......

‎বানিয়াচংয়ে জুলাই আন্দোলনের শহীদের স্মরণে স্মৃতিফলক স্থাপনের স্থান নিয়ে বিতর্ক!

শহীদের স্মরণে স্মৃতিফলক স্থাপনের স্থান নিয়ে বিতর্ক। স্থানটি পরিদর্শন করছেন জুলাই যোদ্ধারা

‎বানিয়াচংয়ে জুলাই আন্দোলনের শহীদের স্মরণে স্মৃতিফলক স্থাপনের স্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উপজেলা প্রশাসন যেখানে ফলকটি স্থাপন করতে চাইছে, তা নিয়ে আপত্তি জানিয়েছে বিভিন্ন মহল। তারা মনে করছেন, স্থানটি উপযুক্ত নয়।
‎যাঁরা আপত্তি তুলেছেন, তাঁদের মতে, স্মৃতিফলকটি বানিয়াচং-হবিগঞ্জ প্রধান সড়কের পাশে এবং থানার কাছে হওয়ায় ভবিষ্যতে সড়ক প্রশস্ত করা হলে এটি ভেঙে ফেলার প্রয়োজন হতে পারে। এছাড়া, এই স্থানে কোনো সমাবেশ বা শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হলে রাস্তা বন্ধ করে দাঁড়াতে হবে, যা যানজটসহ নানা সমস্যা সৃষ্টি করবে।
‎জুলাই আন্দোলনের একজন যোদ্ধা খায়রুল ঠাকুর এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, এত সংকীর্ণ জায়গায় স্মৃতিফলকটি স্থাপন করা হচ্ছে যে রাস্তা সম্প্রসারণ হলে এটি ভেঙে পড়ার আশঙ্কা আছে। তিনি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথীকে ফোনে এই বিষয়ে অবহিত করেছেন।
‎স্থানীয়দের দাবি, এই গুরুত্বপূর্ণ স্মৃতিফলকটি এমন একটি জায়গায় স্থাপন করা হোক যেখানে এর মর্যাদা অক্ষুণ্ণ থাকবে এবং সহজেই শ্রদ্ধা নিবেদন করা যাবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কমরেড সুমন ও কমরেড সুইটের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত: সমাধিতে বাসদ নেতৃবৃন্দের শ্রদ্ধা‎

জুলাই আন্দোলন বানিয়াচং.......

‎বানিয়াচংয়ে জুলাই আন্দোলনের শহীদের স্মরণে স্মৃতিফলক স্থাপনের স্থান নিয়ে বিতর্ক!

সময় ১০:৩৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫