সিলেট ০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
News Title :
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ বাড়ল আরও ছয় মাস‎ বড়লেখায় মাদক চোরাচালান কিশোর‎গ্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে‎পুলিশকে এমপি নাসির উদ্দিনের নির্দেশ ‎বিশ্বনাথে সোনা মিয়া হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার ‎জৈন্তাপুরে এসআরবি-৯ ও বিজিবি যৌথ অভিযান, ১৯টি বিস্ফোরক ও মাদক জব্দ ‎জাফলংয়ে মৎস্য অভয়াশ্রম রক্ষায় সচেতনতামূলক সভা পাকিস্তান সফরে মৌলভীবাজারের দুই এমপি ‎কুশিয়ারার ভয়াবহ ভাঙনে হুমকির মুখে বালাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও নবনির্মিত ফেরিঘাট বড়লেখায় সরকারি ভাবে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে আহত মামুনের মৃত্যু ‎ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ বাড়ল আরও ছয় মাস‎

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে অথবা উত্তীর্ণ হতে যাচ্ছে, সেসব কমিটির মেয়াদ মেয়াদোত্তীর্ণের তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য বাড়ানো হয়েছে।
‎
‎সোমবার ২৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
‎
‎প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব এডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে বা হতে যাচ্ছে, সেসব কমিটির মেয়াদ উত্তীর্ণের তারিখ থেকে ছয় মাস বৃদ্ধি করা হলো।
‎
‎এতে আরও উল্লেখ করা হয়, বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কমিটির সভাপতি যথানিয়মে বেতন-ভাতার বিলে স্বাক্ষর করবেন।
‎
‎শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
‎
‎শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদোত্তীর্ণের অপেক্ষায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটিগুলো আরও ছয় মাস দায়িত্ব পালন করতে পারবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ বাড়ল আরও ছয় মাস‎

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ বাড়ল আরও ছয় মাস‎

সময় ১০:৩৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬