সিলেট ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
News Title :
বড়লেখায় মাদক চোরাচালান কিশোর‎গ্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে‎পুলিশকে এমপি নাসির উদ্দিনের নির্দেশ ‎বিশ্বনাথে সোনা মিয়া হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার ‎জৈন্তাপুরে এসআরবি-৯ ও বিজিবি যৌথ অভিযান, ১৯টি বিস্ফোরক ও মাদক জব্দ ‎জাফলংয়ে মৎস্য অভয়াশ্রম রক্ষায় সচেতনতামূলক সভা পাকিস্তান সফরে মৌলভীবাজারের দুই এমপি ‎কুশিয়ারার ভয়াবহ ভাঙনে হুমকির মুখে বালাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও নবনির্মিত ফেরিঘাট বড়লেখায় সরকারি ভাবে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে আহত মামুনের মৃত্যু ‎ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশ্যে নিলোফার চৌধুরী মনি এমপি

পাকিস্তান সফরে মৌলভীবাজারের দুই এমপি

‎বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে সরকারি সফরে পাকিস্তান গেছেন সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা। এ প্রতিনিধিদলে স্থান পেয়েছেন মৌলভীবাজারের দুই সংসদ সদস্য এম নাসের রহমান ও ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
‎
‎সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হন তাঁরা। আগামী ২৮ নভেম্বর সফর শেষে প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।
‎
‎পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। প্রতিনিধিদলে এম নাসের রহমান ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

একই জেলার দুই সংসদ সদস্যের গুরুত্বপূর্ণ এ আন্তর্জাতিক সফরে অংশগ্রহণকে মৌলভীবাজারের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
‎
‎সফরকে সামনে রেখে গত ১৯ নভেম্বর জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এর আগে ১৭ নভেম্বর সংসদ সচিবালয় থেকে এ-সংক্রান্ত সভার নোটিশ জারি করা হয়েছিল।
‎
‎সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি দুই দেশের আইনসভা পরিচালনা, সংসদীয় গণতন্ত্র ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের নতুন ক্ষেত্র তৈরি হবে।
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় মাদক চোরাচালান কিশোর‎গ্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে‎পুলিশকে এমপি নাসির উদ্দিনের নির্দেশ

পাকিস্তান সফরে মৌলভীবাজারের দুই এমপি

সময় ০৮:২৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬