সিলেট ০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
News Title :
‎কুশিয়ারার ভয়াবহ ভাঙনে হুমকির মুখে বালাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও নবনির্মিত ফেরিঘাট বড়লেখায় সরকারি ভাবে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে আহত মামুনের মৃত্যু ‎ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশ্যে নিলোফার চৌধুরী মনি এমপি জামালপুরের নরুন্দিতে জেন্ডার সমতা ও পুরুষের সম্পৃক্ততা বিষয়ক সচেতনতামূলক সভা ‎জৈন্তাপুরে ছয় দিনের ব্যবধানে দুই দফায় বিস্ফোরক উদ্ধার ‎গোয়াইনঘাটে কয়েক ঘণ্টার ব্যবধানে খুন ও আত্মহত্যা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ ‎বড়লেখার হাকালুকিতে প্রবাসী ছয় ভাই-বোনের উদ্যোগে নুরানী মাদরাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা

‎কুশিয়ারার ভয়াবহ ভাঙনে হুমকির মুখে বালাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও নবনির্মিত ফেরিঘাট

কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে সিলেটের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উদ্বোধনের অপেক্ষায় থাকা নবনির্মিত ফেরিঘাট। ভাঙনের তীব্রতায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে গুরুত্বপূর্ণ এই স্থাপনাগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
‎
‎স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুশিয়ারা নদীর পাড় ভেঙে লোকালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে এগিয়ে আসছে। এতে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চরম ঝুঁকির মুখে রয়েছে। দ্রুত ভাঙন রোধ করা না গেলে গুরুত্বপূর্ণ এই চিকিৎসাকেন্দ্রটির অস্তিত্ব নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
‎
‎ভাঙনকবলিত এলাকার সামান্য পূর্ব দিকেই রয়েছে বহু প্রতীক্ষিত বালাগঞ্জ ফেরিঘাট। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এই ঘাটটি এখনও চালু হয়নি। তবে তার আগেই ভাঙনের কবলে পড়ে এটি নদীতে বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত স্থাপনাটি চালু হওয়ার আগেই নদীগর্ভে চলে গেলে তা রাষ্ট্রীয় সম্পদের বড় ক্ষতি হবে বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে, ভাঙনের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা দেবনাথ। এ সময় তাঁর সঙ্গে পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুজিবুর রহমান উপস্থিত ছিলেন। তাঁরা সাদেকপুর এলাকার নদীভাঙন কবলিত স্থান ঘুরে দেখেন।
‎নদীভাঙন নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থাপনাগুলো রক্ষায় তাঁরা উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কয়েকটি জরুরি দাবি জানিয়েছেন, জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা: ভাঙনকবলিত স্থানে তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফেলে নদীর স্রোত ও ভাঙন নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া। স্থায়ী বাঁধ নির্মাণ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নবনির্মিত ফেরিঘাট রক্ষায় দ্রুত টেকসই ও স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা।
‎
‎সরেজমিন পরিদর্শন ও ব্যবস্থা গ্রহণ: পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত এলাকা পরিদর্শন করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
‎রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনপদ রক্ষায় প্রশাসন দ্রুত কঠোর ও কার্যকর পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা বালাগঞ্জবাসীর।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎কুশিয়ারার ভয়াবহ ভাঙনে হুমকির মুখে বালাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও নবনির্মিত ফেরিঘাট

প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা

‎কুশিয়ারার ভয়াবহ ভাঙনে হুমকির মুখে বালাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও নবনির্মিত ফেরিঘাট

সময় ০৭:২৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬