সিলেট ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
News Title :
বড়লেখায় মাদক চোরাচালান কিশোর‎গ্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে‎পুলিশকে এমপি নাসির উদ্দিনের নির্দেশ ‎বিশ্বনাথে সোনা মিয়া হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার ‎জৈন্তাপুরে এসআরবি-৯ ও বিজিবি যৌথ অভিযান, ১৯টি বিস্ফোরক ও মাদক জব্দ ‎জাফলংয়ে মৎস্য অভয়াশ্রম রক্ষায় সচেতনতামূলক সভা পাকিস্তান সফরে মৌলভীবাজারের দুই এমপি ‎কুশিয়ারার ভয়াবহ ভাঙনে হুমকির মুখে বালাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও নবনির্মিত ফেরিঘাট বড়লেখায় সরকারি ভাবে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে আহত মামুনের মৃত্যু ‎ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশ্যে নিলোফার চৌধুরী মনি এমপি
এসআরবি-৯, সিলেটের অভিযান...

‎বিশ্বনাথে সোনা মিয়া হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার

সিলেটের বিশ্বনাথে সংঘবদ্ধ হামলায় সোনা মিয়া নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
‎
‎সোমবার ২৩ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
‎
‎গ্রেফতারকৃত আসামিরা হলেন, হেলন চন্দ (৪০) ও পিযুষ চন্দ। উভয় আসামির বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ থানার দিঘলী দত্তপুর এলাকায়। তারা বিশ্বনাথ থানার মামলা নং-১১ (তারিখ- ১২/১১/২০২৬ খ্রি.) এর এজাহারনামীয় ৩ ও ৫ নম্বর আসামি।
‎
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ নভেম্বর ২০২৬ বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে বিশ্বনাথের মান্দাবাজ এলাকায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা নিয়ে ভিকটিম সোনা মিয়ার ভাতিজা অটোরিকশাচালক রুবেল আহমদের সঙ্গে ১ নম্বর বিবাদী কাঞ্চন চক্রবর্তীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কাঞ্চন চক্রবর্তীর নির্দেশে অন্য বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রুবেল আহমদের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে।
‎
‎খবর পেয়ে সোনা মিয়া ও পরিবারের সদস্য নাজমা বেগম, জয়নাল মিয়া এবং তারেক আহমদ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয়। অভিযোগ রয়েছে, কাঞ্চন চক্রবর্তী ধারালো দা দিয়ে জয়নাল মিয়ার মাথায় কুপিয়ে জখম করেন এবং নাজমা বেগমকে কাঠের রুইল দিয়ে আঘাত ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় সোনা মিয়া বাধা দিতে গেলে বিবাদীরা লোহার পাইপ দিয়ে তার মাথায় এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন এবং তার মস্তিষ্কে রক্তক্ষরণ ও রক্ত জমাট বাঁধে।
‎
‎আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত সোনা মিয়াকে প্রথমে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন, তবে পরিবারের সদস্যরা তাকে সিলেট কমিউনিটি বেইজড হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ নভেম্বর ২০২৬ সোনা মিয়া মারা যান।
‎
‎এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে এসআরবি-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে।
‎
‎এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় মাদক চোরাচালান কিশোর‎গ্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে‎পুলিশকে এমপি নাসির উদ্দিনের নির্দেশ

এসআরবি-৯, সিলেটের অভিযান...

‎বিশ্বনাথে সোনা মিয়া হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার

সময় ০৮:৪৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬