সিলেট ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
News Title :
বড়লেখায় মাদক চোরাচালান কিশোর‎গ্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে‎পুলিশকে এমপি নাসির উদ্দিনের নির্দেশ ‎বিশ্বনাথে সোনা মিয়া হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার ‎জৈন্তাপুরে এসআরবি-৯ ও বিজিবি যৌথ অভিযান, ১৯টি বিস্ফোরক ও মাদক জব্দ ‎জাফলংয়ে মৎস্য অভয়াশ্রম রক্ষায় সচেতনতামূলক সভা পাকিস্তান সফরে মৌলভীবাজারের দুই এমপি ‎কুশিয়ারার ভয়াবহ ভাঙনে হুমকির মুখে বালাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও নবনির্মিত ফেরিঘাট বড়লেখায় সরকারি ভাবে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে আহত মামুনের মৃত্যু ‎ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশ্যে নিলোফার চৌধুরী মনি এমপি

‎জৈন্তাপুরে এসআরবি-৯ ও বিজিবি যৌথ অভিযান, ১৯টি বিস্ফোরক ও মাদক জব্দ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক (পাওয়ার জেল) এবং ৭ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার ২৩ নভেম্বর দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার শ্রীপুর চা-বাগান সংলগ্ন একটি টিলায় এই অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
‎
‎এসআরবি-৯ সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ আভিযানিক দল জানতে পারে, জৈন্তাপুর থানাধীন শ্রীপুর চা-বাগানের পাশের একটি টিলায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে এসআরবি-৯-এর সদর কোম্পানি এবং ৪৮ বিজিবির একটি যৌথ দল রাত ১২টা ৪৫ মিনিটের দিকে সেখানে অভিযান চালায়।

‎অভিযানকালে টিলার আশপাশে ব্যাপক তল্লাশি চালিয়ে ঝোপের মধ্যে পড়ে থাকা দুটি পলিথিনের ব্যাগ থেকে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক (যার ওজন ২ কেজি ৩৫০ গ্রাম) এবং ৭ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
‎
‎এসআরবি-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত আলামতের সঙ্গে তাৎক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত বিস্ফোরক ও মাদকদ্রব্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় মাদক চোরাচালান কিশোর‎গ্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে‎পুলিশকে এমপি নাসির উদ্দিনের নির্দেশ

‎জৈন্তাপুরে এসআরবি-৯ ও বিজিবি যৌথ অভিযান, ১৯টি বিস্ফোরক ও মাদক জব্দ

সময় ০৮:৩৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬