সিলেট ০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
News Title :
‎আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে ইসলামী ঐক্যজোটের নিন্দা ও প্রতিবাদ মৌলভীবাজারে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার‎ খাদিমনগরে অবৈধ বালু যাতায়াত বন্ধে প্রশাসনের উদ্যোগে রাস্তায় পিলার স্থাপন শান্তিগঞ্জে ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত কুলাউড়ায় জাকির-শ্যামার সুরের মূর্ছনায় বর্ণিল সংগীতসন্ধ্যা ভিসি প্রফেসর ড. জহিরুল হকের মাতা আলহাজ্ব রাবেয়া খাতুন স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া ‎সিলেটবাসীকে বড় সুখবর দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী;‎ ‎রাজনগরে ৪৫৮ বস্তা সারবোঝাই ট্রাক আটক, চালক পুলিশ হেফাজতে! জালালপুরে ২৬ বিদেশি চিকিৎসকের ‎বিনামূল্যে চিকিৎসা সেবা‎

‎বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার‎

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২০২৭ মেয়াদের নির্বাচন আগামী ২৮ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শনিবার (২১ নভেম্বর) মনোনয়ন ফরম বিতরণ ও নতুন সদস্যদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‎
‎ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামীকাল শনিবার (২১ নভেম্বর) আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র ক্রয় করতে পারবেন। এরপর ২৪ নভেম্বর (মঙ্গলবার) মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং ২৫ নভেম্বর (বুধবার) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সবশেষে আগামী ২৮ নভেম্বর (শনিবার) সংগঠনের এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
‎
‎সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে চার সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সিলেট জেলা বারের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশিক উদ্দিন আশু। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) আতাউর রহমান পীর, সিনিয়র সাংবাদিক ও নর্থইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ-এর ব্যুরো প্রধান খালেদ আহমদ।-বিজ্ঞপ্তি
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে ইসলামী ঐক্যজোটের নিন্দা ও প্রতিবাদ

‎বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার‎

সময় ০৬:১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬