সিলেট ০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
News Title :
‎আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে ইসলামী ঐক্যজোটের নিন্দা ও প্রতিবাদ মৌলভীবাজারে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার‎ খাদিমনগরে অবৈধ বালু যাতায়াত বন্ধে প্রশাসনের উদ্যোগে রাস্তায় পিলার স্থাপন শান্তিগঞ্জে ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত কুলাউড়ায় জাকির-শ্যামার সুরের মূর্ছনায় বর্ণিল সংগীতসন্ধ্যা ভিসি প্রফেসর ড. জহিরুল হকের মাতা আলহাজ্ব রাবেয়া খাতুন স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া ‎সিলেটবাসীকে বড় সুখবর দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী;‎ ‎রাজনগরে ৪৫৮ বস্তা সারবোঝাই ট্রাক আটক, চালক পুলিশ হেফাজতে! জালালপুরে ২৬ বিদেশি চিকিৎসকের ‎বিনামূল্যে চিকিৎসা সেবা‎

খাদিমনগরে অবৈধ বালু যাতায়াত বন্ধে প্রশাসনের উদ্যোগে রাস্তায় পিলার স্থাপন

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। দিন-রাত ট্রাক ও পিকআপে করে সরিয়ে নেওয়া হচ্ছে ছড়ার বালু। দীর্ঘদিন ধরে চলা এ কর্মকাণ্ডে বদলে যাচ্ছে ছড়া ও আশপাশের জমির স্বাভাবিক ভূপ্রকৃতি। হুমকির মুখে পড়েছে কোটি টাকা ব্যয়ে নির্মিত সুইচগেট, ফসলি জমি এবং ছড়ার দুই পাশের সড়ক।
‎
‎বৃহস্পতিবার ১৯ নভেম্বর অবৈধ ভাবে বালু উত্তোলন করে ট্রাক দিয়ে রাতের আঁধারে চলাচল না করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে সুইসগেট এলাকার রাস্তায় মধ্যখানে দুটি পিলার স্থাপন করেন খাদিমনগর ইউনিয়নের সদস্য নাজিম উদ্দিন ইমরান, এ সময় এয়ারপোর্ট থানার এস আই খোরশেদ এর নেতৃত্বে ফোর্স উপস্থিত ছিলেন।
‎
‎স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র বাণিজ্যিক উদ্দেশ্যে ছড়া থেকে বালু উত্তোলন করে আসছে। দিনের তুলনায় রাতের আঁধারে বালুবাহী যানবাহনের চলাচল বেড়ে যায়। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। ফলে ক্ষতির আশঙ্কা থাকলেও অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না।
‎
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে ইসলামী ঐক্যজোটের নিন্দা ও প্রতিবাদ

খাদিমনগরে অবৈধ বালু যাতায়াত বন্ধে প্রশাসনের উদ্যোগে রাস্তায় পিলার স্থাপন

সময় ০৬:০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬