
প্রান্তিক মানুষসহ সকল শ্রেণিপেশার মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে হাসপাতালের জরুরী বিভাগসহ বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তিনি। এসময় হাসপাতালের অভ্যন্তরীণ সড়ক পাকাকরণ,পানি নিস্কাসনের জন্য ড্রেনেজ ব্যবস্থা ও অন্যান্য উন্নয়ন কাজের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ইউএইচও ডা. শামীমা আক্তার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মিয়া, যুগ্ম আহবায়ক ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মহিবুর রহমান বাবলু, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু ও বিএনপি নেতা মাসুদ আলী খান নিলু প্রমুখ।
বানিয়াচং প্রতিনিধি। 
















