সিলেট ০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
News Title :
জাফলংয়ে বালুর পাড় ধসে শ্রমিকের মৃত্যু ‎সিলেটে এসআরবি-৯ এর পৃথক অভিযান: ৩৬ কেজি গাঁজাসহ আটক ২ ‎সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ সিলেট বোর্ডে এইচএসসিতে চরম বিপর্যয়: পাসের হার ৫০.৯০%, ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন‎ ‎এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে সাফল্যের ধারা অব্যাহত রাখল পুলক আবির ‎বৃটেনের নিউপোর্টে কেল্টিক ট্রাইগার্স স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত রাজনগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শেরপুর প্রেসক্লাবের অভিনন্দন শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ৬৪৭ শিক্ষার্থী হবিগঞ্জে নিখোঁজের সাড়ে তিন বছর পর সেপটিক ট্যাংকে দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার দম্পতি ‎নবীগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

‎সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ, কসমেটিকসসহ প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎
‎শনিবার (৩১ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীন সীমান্তবর্তী এলাকায় ব্যাটালিয়ন সদর ও নয়টি বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানাযায়, অভিযানে ভারতীয় মদ, বিভিন্ন ধরনের কসমেটিকস, মাল্টা, কম্বল, মহিষ, চকলেট, গরু, জুস, বিস্কুট, বিড়ি, সুপারি, বাসমতি চাল, সোনপাপড়ি ও জিরাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ, রসুন ও সোয়েটার এবং অবৈধভাবে পাথর বহনকারী বাংলাদেশি ঠেলাগাড়িও আটক করা হয়েছে। জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২৩ লাখ টাকা।
‎
‎সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাফলংয়ে বালুর পাড় ধসে শ্রমিকের মৃত্যু

‎সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

সময় ০২:০০:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬