সিলেট ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
News Title :
জাফলংয়ে বালুর পাড় ধসে শ্রমিকের মৃত্যু ‎সিলেটে এসআরবি-৯ এর পৃথক অভিযান: ৩৬ কেজি গাঁজাসহ আটক ২ ‎সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ সিলেট বোর্ডে এইচএসসিতে চরম বিপর্যয়: পাসের হার ৫০.৯০%, ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন‎ ‎এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে সাফল্যের ধারা অব্যাহত রাখল পুলক আবির ‎বৃটেনের নিউপোর্টে কেল্টিক ট্রাইগার্স স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত রাজনগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শেরপুর প্রেসক্লাবের অভিনন্দন শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ৬৪৭ শিক্ষার্থী হবিগঞ্জে নিখোঁজের সাড়ে তিন বছর পর সেপটিক ট্যাংকে দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার দম্পতি ‎নবীগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

‎নবীগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

‎হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে একটি নোয়া গাড়িতে তল্লাশি চালিয়ে ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় মো. আলম মিয়া (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।

‎শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান চালানো হয়।

‎এসআরবি-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প (সিপিসি-৩) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে মাধবপুর থেকে সিলেটগামী একটি কালো রঙের নোয়া গাড়িতে মাদক পরিবহনের তথ্য পায় অভিযান পরিচালনাকারী দল। এর পরিপ্রেক্ষিতে ভোর ৩টা ৫৫ মিনিটের দিকে দেবপাড়া এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসানো হয়।

‎এসআরবি জানায়, সন্দেহভাজন গাড়িটিকে থামার সংকেত দিলে এক ব্যক্তি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়ির আসনের ভেতরে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎গ্রেপ্তার আলম মিয়া মাধবপুর উপজেলার মেহেরপুর গ্রামের মৃত তৌহিদ মিয়ার ছেলে। এসআরবির ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রাখার কথা স্বীকার করেছেন।

‎এসআরবি আরও জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা মালামাল নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাফলংয়ে বালুর পাড় ধসে শ্রমিকের মৃত্যু

‎নবীগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

সময় ০৭:৩৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬