
মৌলভীবাজারের শেরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৫১টি ভারতীয় কম্বলসহ ৫ লাখ ৩৪ হাজার ৭৪০ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ফরহাদ (২৩) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।আটক ফরহাদ(২৩) মুন্সীগঞ্জ জেলার দক্ষিণ চরমসুরা গ্রামের সোলেমান ব্যাপারির ছেলে বর্তমানে-মাতুয়াইল মুসলিমনগর, থানা-ডেমরা, ডিএমপি, ঢাকা।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর গোলচত্বর এলাকায় এ অভিযান চালানো হয়। সিলেট থেকে ঢাকাগামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে অভিযান চালানো হয়। এ সময় বাসের পেছনের অব্যবহৃত আসন ও বক্সের ভেতরে বিশেষভাবে রাখা ভারতীয় পণ্যগুলো পাওয়া যায়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় তৈরি ১৫১টি ডাবল পার্ট কম্বল, ২৪টি সুইং কোকোনাট ওয়াটার ড্রিংক, ৪৮টি আমুল কুল প্রিমিয়াম কেশর পানীয়, ১৮০টি পার্ক কোটেড ওয়েফার এবং ১৮টি প্রভুজি সোন পাপড়ি।

পুলিশের হিসাব অনুযায়ী, জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৩৪ হাজার ৭৪০ টাকা। এর মধ্যে ১৫১টি কম্বলের মূল্য ধরা হয়েছে ৫ লাখ ২৮ হাজার ৫০০ টাকা। বাকি চার ধরনের খাদ্যপণ্যের মূল্য যথাক্রমে ৭২০, ১ হাজার ৯২০, ১ হাজার ৮০০ ও ১ হাজার ৮০০ টাকা।
এ সময় পণ্যের মালিকানা দাবি করা যাত্রী ফরহাদ এসব পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাঁকে আটক করে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফরহাদ তার সহযোগী হিসেবে তরিকুল (৩৫), পিতা- অজ্ঞাত, সাং-অজ্ঞাত থানা ও জেলা-নড়াইল, ২ আড়িয়াল (৩০), পিতা- অঙ্ঞাত, সাং–লাউছিয়া,থানা-রুপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ তাদের নাম জানিয়েছেন। এ ঘটনায় তাঁদের পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।
শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই মো. ওবায়দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ভারতীয় পণ্যগুলো জব্দ এবং একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার 



















