সিলেট ১২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলীর ইন্তেকালে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র গভীর শোক জালালাবাদ থানা পুলিশের অভিযান: ৩৬ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২, সিএনজি জব্দ বানিয়াচংয়ে পাঁচ বন্ধুর ব্যতিক্রমী উদ্যোগে বদলাচ্ছে এলাকা‎ বড়লেখায় মাত্র ৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটি, রডের আঘাতে প্রাণ গেল দর্জির‎ কমরেড সুমন ও কমরেড সুইটের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত: সমাধিতে বাসদ নেতৃবৃন্দের শ্রদ্ধা‎ এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  ‎করাব ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাহবুব আলম মালু বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ মৌলভীবাজারে পিকআপসহ চারজন আটক, চুরি হওয়া দুই গাভী উদ্ধার ‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান

‎বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলীর ইন্তেকালে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র গভীর শোক

মৌলভীবাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র মৌলভীবাজার জেলা শাখার সদস্য এবং সদর উপজেলার দজবালী গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে।
‎
‎সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মকিস মনসুর ও জেনারেল সেক্রেটারি এম আসরাফ মিয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক যৌথ শোকবার্তায় এই শোক প্রকাশ করেন।
‎
‎শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য সম্মুখ সমরে অংশগ্রহণ করেন। দেশমাতৃকার টানে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এই সাহসী সন্তান পরবর্তী সময়ে একজন দক্ষ সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর আত্মত্যাগ, সাহসিকতা ও দেশপ্রেম তাঁকে মানুষের স্মৃতিতে চিরজাগরূক রাখবে। তাঁর এই চলে যাওয়া শুধু একটি পরিবারের জন্য নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনা ও স্থানীয় মুক্তিযোদ্ধা সমাজের জন্যও এক অপূরণীয় ক্ষতি।
‎
‎মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইড-এর ফাউন্ডার্স চেয়ারম্যান ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর তাঁর স্মৃতিচারণ করে বলেন,কিছু মানুষ চলে গেলেও তাঁদের স্মৃতি থেকে যায় হৃদয়ের গভীরে। আনছার আলী ভাইও তেমনি একজন মানুষ, যাঁর শূন্যতা অনুভূত হবে প্রতিদিনের চেনা শহরে ও পরিচিত পথে। তিনি সদা হাস্যোজ্জ্বল, সহজ-সরল, সাদামাটা ও পরোপকারী একজন মানবতাবাদী মানুষ ছিলেন। সকলের আপদে-বিপদে তিনি সবার আগে ছুটে চলতেন। তাঁর মৃত্যুতে মৌলভীবাজার তথা সিলেট বিভাগের যে ক্ষতি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।
‎
‎গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই, পেট্রন সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সংগঠনের অন্যতম উপদেষ্টা ১৯৭১-এর বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম মাহবুব, সাবেক সেক্রেটারি ও ১৯৭১-এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, চীফ কোর্ডিনেটর আলহাজ্ব মসুদ আহমদ, সাবেক সদস্য সচিব ড. মুজিবুর রহমান, ট্রেজারার মিসেস হেলেন ইসলাম, সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো-কনভেনর জামাল হোসেন ও সদস্য সচিব তাজুল ইসলামসহ কেন্দ্রীয় কমিটি, ১০টি রিজিওনাল কমিটি এবং ৮টি শাখা কমিটির নেতৃবৃন্দ।
‎
‎যুক্ত শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর দরবারে তাঁকে জান্নাতবাসী করার জন্য বিনীত প্রার্থনা জানান।
‎
‎বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী গত ২৬ অক্টোবর সোমবার বিকেল সাড়ে চারটায় সিলেটের নূরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
‎
‎গত ২৭ অক্টোবর মঙ্গলবার দুপুর আড়াইটায় তাঁর নিজ বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার দজবালী কবিরাজী গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
‎
‎এদিকে, স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া এই সাহসী সন্তানের মৃত্যুতে স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা সংগঠনের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলীর ইন্তেকালে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র গভীর শোক

‎বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলীর ইন্তেকালে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র গভীর শোক

সময় ১১:০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬