
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে অবসর নেওয়া ১৩তম থেকে ২০তম গ্রেডের ২৬ জন কর্মচারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (২৫ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত কর্মচারীরা তাঁদের কর্মজীবনে জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে দায়িত্ব পালন করেছেন। তাঁদের দীর্ঘদিনের চাকুরী জীবনের অবদান স্মরণে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৬ জন অবসরপ্রাপ্ত কর্মচারীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় তাঁদের অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করা হয়।
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি 


















