
পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাটের (পুসাগ) উদ্যোগে শনিবার (২৪ অক্টোবর) সিলেট নগরীর বারুতখানায় কামারিয়া কমপ্লেক্সের তৃতীয় তলায় অবস্থিত “ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে” নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পুসাগের সভাপতি রুবেল আহমদ (রাহী)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুজ্জামান ফলিক ও তাহেরা আফরিনের যৌথ সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ প্রাপ্ত নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

গোয়াইনঘাটের দুই কৃতী শিক্ষার্থীকে তাঁদের অসামান্য অর্জনের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন, আব্দুর রউফ কাজল তিনি ৪৫তম বিসিএসে গেজেটভুক্ত সহকারী কমিশনার এবং সাফায়াত জামিল
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগে প্রথম স্থান অর্জনকারী এবং গোল্ড মেডেলিস্ট, ইসলামিক ইউনিভার্সিটি এন্ড টেকনোলজি (IUT)।
এছাড়াও দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ অর্জনকারী গোয়াইনঘাটের নবীন শিক্ষার্থীদেরও অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়। তাঁদের এ সাফল্য গোয়াইনঘাটের জন্য গর্বের এবং ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস।
কৃতী শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি প্রদান এবং নবীনদের উৎসাহিত করার মধ্য দিয়ে পুসাগের এ আয়োজন হয়ে ওঠে মেধা, সাফল্য ও সম্ভাবনার এক সম্মিলিত উদ্যাপন।
পুসাগের প্রত্যয়- মেধার স্বীকৃতি, শিক্ষার্থীদের ঐক্য এবং সম্ভাবনাময় গোয়াইনঘাট গড়ার সম্মিলিত অগ্রযাত্রা।
স্টাফ রিপোর্টার 


















