সিলেট ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
News Title :
হবিগঞ্জে ২৬ অবসরপ্রাপ্ত কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা দিলেন জেলা প্রশাসন‎ ‎হবিগঞ্জের লাখাইয়ে নিজ বসতঘরের ভেতর থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎সিলেটে জঙ্গল থেকে বিদেশি পিস্তল, বিস্ফোরক ও লুণ্ঠিত সাউন্ড গ্রেনেড উদ্ধার ​সিলেটে পুসাগ-এর নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ‎জুড়ী-বড়লেখা সীমান্তে ৩০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো ৫২ বিজিবি ‎লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। মাধবপুরে জমি বিক্রির চেষ্টায় জালিয়াতির অভিযোগ, ৬ লাখ ৫০ হাজার টাকা ফেরত নিয়ে শঙ্কায় ক্রেতাপক্ষ ‎সিলেটের মধুবন মার্কেটের সামনে থেকে মোটরসাইকেল চুরি, থানায় লিখিত অভিযোগ ‎সিলেটে ৩৫ লাখ টাকার মালামাল চুরি: সুনামগঞ্জ থেকে প্রধান অভিযুক্ত গ্রেফতার ‎লাখাই’র বুল্লা বাজারের ইজারাদার হারুন মিয়ার দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক

‎সিলেটের মধুবন মার্কেটের সামনে থেকে মোটরসাইকেল চুরি, থানায় লিখিত অভিযোগ

‎সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ মধুবন মার্কেটের সামনে থেকে একটি ১০০ সিসির টিভিএস মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সুজন দেবনাথ বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর রাত আনুমানিক ৯টা ১৯ মিনিটের দিকে গোটাটিকর এলাকার বাসিন্দা সুজন দেবনাথ তার পরিবারকে নিয়ে কেনাকাটার উদ্দেশ্যে মধুবন মার্কেটে যান। এ সময় তিনি তার ‘PRIVATE ORGANISATION’ লেখা কালো রঙের ১০০ সিসির টিভিএস মোটরসাইকেলটি (রেজিঃ নং- ঢাকা মেট্রো-হ-৪৭-৮৭০৬) মার্কেটের ৩ নম্বর গেটের সামনে তালাবদ্ধ করে রাখেন।

‎কেনাকাটা শেষে রাত আনুমানিক ৯.৩০ মিনিটে তিনি বাইরে এসে দেখেন তার রাখা মোটরসাইকেলটি সেখানে নেই। পরবর্তীতে তিনি আশপাশের এলাকা খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাননি।

‎পরবর্তীতে আশেপাশের সিসিটিভি (CCTV) ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাত আনুমানিক ৯টা ১৯ মিনিটে অজ্ঞাতনামা দুইজন চোর কৌশল অবলম্বন করে মোটরসাইকেলটির তালা ভেঙে চুরি করে নিয়ে যায়। চুরিকৃত মোটরসাইকেলটির বর্তমান আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।

‎এ বিষয়ে ভুক্তভোগী সুজন দেবনাথ জানান, মোটরসাইকেলটি খোঁজাখুঁজি করে তাৎক্ষণিক না পাওয়ায় থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে। আমি চোর সনাক্তকরণসহ আমার বাইকটি উদ্ধারে পুলিশের আইনি সহায়তা কামনা করছি।

‎অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলাম জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ মোটরসাইকেল উদ্ধার ও চোরদের গ্রেফতারের জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ২৬ অবসরপ্রাপ্ত কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা দিলেন জেলা প্রশাসন‎

‎সিলেটের মধুবন মার্কেটের সামনে থেকে মোটরসাইকেল চুরি, থানায় লিখিত অভিযোগ

সময় ১১:৩৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬