সিলেট ০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
News Title :
গোয়াইনঘাটে স্কুলছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর প্রধান আসামি হবিগঞ্জে গ্রেপ্তার‎‎ ‎ছাতকে চেয়ারম্যান পদপ্রার্থী লিজন তালুকদারের গণসংযোগ কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের পরিচিতি সভা ও সাহিত্য আড্ডা ড. হাসনাত এম হোসেন এমবিই-র আরোগ্য কামনায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র দোয়া মাহফিল ‎তামাবিলে সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ ফের আটক‎ ‎বড়লেখায় নিসচা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন‎ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শায়েস্তাগঞ্জের জসিমের ‎শাহপরাণ এলাকার রাবার বাগান থেকে বিদেশী আগ্নেয়াস্ত্র ও এয়ারগান উদ্ধার করল এসআরবি-৯ ‎সাংবাদিক আলিফ হত্যার বিচার চেয়ে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন যখন মনে হয়, ঘটনাটি আগেও ঘটেছে: রহস্যময় অনুভূতি ডেজাভু (Deja vu)‎
এসআরবি-৯ অভিযানে...

গোয়াইনঘাটে স্কুলছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর প্রধান আসামি হবিগঞ্জে গ্রেপ্তার‎‎

সিলেটের গোয়াইনঘাটে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার প্রধান আসামি শিহাব আহমদকে (২২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
‎
‎শুক্রবার (২৩ অক্টোবর) রাতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন ওলিপুর রেলগেট এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শিহাব আহমদ সিলেট জেলার গোয়াইনঘাট থানার বারহাল গ্রামের বশির উদ্দিনের ছেলে।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম শিশুটি আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। গত ৬ সেপ্টেম্বর সকালে প্রতিদিনের ন্যায় স্কুলে যাওয়ার পথে বারহাল বাজারস্থ ইলিয়াছ মার্কেটের সামনে পৌঁছালে শিহাব আহমদ কৌশলে তার পথরোথ করে। শিহাব তাকে জানায়, তার বাবা স্কুলের উপবৃত্তির আবেদনের ছবি তোলার জন্য মার্কেটের দ্বিতীয় তলার ‘রাজ স্টুডিও’তে অপেক্ষা করছেন।
‎
‎সরল বিশ্বাসে ছাত্রীটি স্টুডিওর দিকে উঠতে থাকলে শিহাব তার পিছু নেয় এবং মার্কেটের দ্বিতীয় তলার সিঁড়ির পাশে জোরপূর্বক মুখ চেপে ধরে তার পরিহিত কাপড় ছিঁড়ে নগ্ন ও আপত্তিকর ছবি-ভিডিও ধারণ করে। বিষয়টি কাউকে জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
‎
‎পরবর্তীতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর ওই ছাত্রী ও তার পরিবারের সদস্যদের মোবাইল ফোনে ছবি-ভিডিওগুলো পাঠানো হয়। এমনকি মামলার ২ নম্বর আসামি আল আমীন আহমদ তার নিজস্ব ফেসবুক আইডি থেকে সেই আপত্তিকর ছবি ও ভিডিও প্রচার করে ভিকটিম ও তার পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করে।
‎
‎এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এ একটি মামলা দায়ের করেন (মামলা নং-১০, তারিখ: ১০/১০/২০২৬)।
‎
‎ঘটনার পর থেকে আসামিদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-৯। এর ধারাবাহিকতায় ২৩ অক্টোবর রাত আনুমানিক ৮:০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ (সিপিএসসি, সিলেট) এবং সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ)-এর একটি যৌথ আভিযানিক দল হবিগঞ্জের ওলিপুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি শিহাব আহমদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
‎
‎এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোয়াইনঘাটে স্কুলছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর প্রধান আসামি হবিগঞ্জে গ্রেপ্তার‎‎

এসআরবি-৯ অভিযানে...

গোয়াইনঘাটে স্কুলছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর প্রধান আসামি হবিগঞ্জে গ্রেপ্তার‎‎

সময় ০১:১২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬