সিলেট ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
News Title :
‎সাংবাদিক আলিফ হত্যার বিচার চেয়ে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন যখন মনে হয়, ঘটনাটি আগেও ঘটেছে: রহস্যময় অনুভূতি ডেজাভু (Deja vu)‎ ‎লাখাইয়ের ৩নং মুড়িয়াউক ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তাজুল ইসলাম মোল্লা তাজ ‎লাখাই থানা পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক জেল হাজতে প্রেরণ। মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ বালাগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্যে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন। ‎প্রেসক্লাবের নির্বাচন ঘিরে জটিলতা,রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ‎ ‎সরিষাবাড়ীতে প্রকাশ্য দিবালোকে বসতবাড়িতে হামলা; ২ জনকে কুপিয়ে জখম‎ ‎নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক সহযোগী পলাতক বানিয়াচং মডেল প্রেসক্লাবের ২০২৬-২৭ কমিটির অভিষেক

‎সাংবাদিক আলিফ হত্যার বিচার চেয়ে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন

নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
‎
‎​বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে জামালপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব ভবনের সামনের প্রধান সড়কে এ ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎
‎​জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা-র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমান-এর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করে অংশ নেন।
‎
‎​মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিক নেতারা বলেন, “সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের এই হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং এটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর চরম আঘাত।” বক্তারা অনতিবিলম্বে আলিফ ফকির হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
‎
‎​একইসঙ্গে পেশাগত দায়িত্ব পালনকালে সারাদেশে সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাংবাদিক আলিফ হত্যার বিচার চেয়ে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন

‎সাংবাদিক আলিফ হত্যার বিচার চেয়ে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন

সময় ০২:৩৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬