সিলেট ১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
News Title :
যখন মনে হয়, ঘটনাটি আগেও ঘটেছে: রহস্যময় অনুভূতি ডেজাভু (Deja vu)‎ ‎লাখাইয়ের ৩নং মুড়িয়াউক ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তাজুল ইসলাম মোল্লা তাজ ‎লাখাই থানা পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক জেল হাজতে প্রেরণ। মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ বালাগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্যে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন। ‎প্রেসক্লাবের নির্বাচন ঘিরে জটিলতা,রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ‎ ‎সরিষাবাড়ীতে প্রকাশ্য দিবালোকে বসতবাড়িতে হামলা; ২ জনকে কুপিয়ে জখম‎ ‎নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক সহযোগী পলাতক বানিয়াচং মডেল প্রেসক্লাবের ২০২৬-২৭ কমিটির অভিষেক আজমিরীগঞ্জে নিখোঁজের ২১ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার

যখন মনে হয়, ঘটনাটি আগেও ঘটেছে: রহস্যময় অনুভূতি ডেজাভু (Deja vu)‎

‎ডা. সাঈদ এনাম।

‎কখনো কি এমন হয়েছে কোনো নতুন জায়গায় গিয়ে হঠাৎ মনে হলো, এখানে যেন আগেও এসেছেন? কারও সঙ্গে প্রথমবার কথা বলতে গিয়ে মনে হলো, কথোপকথনটি যেন আগে কোথাও হয়েছে! এমনকি চারপাশের দৃশ্য, মানুষের মুখ কিংবা কথার ধরনও অদ্ভুতভাবে পরিচিত মনে হতে পারে। অথচ আপনি নিশ্চিত, ঘটনাটি এই প্রথম ঘটছে।
‎
‎স্নায়ু বা মনোবিজ্ঞানে এই রহস্যময় অনুভূতির নাম ডেজাভু (Deja vu)।
‎
‎ফরাসি শব্দ Deja vu-এর অর্থ ‘ইতিমধ্যে দেখা’। এটি এমন একটি অনুভূতি, যেখানে বর্তমান অভিজ্ঞতাকে হঠাৎ অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার পুনরাবৃত্তি বলে মনে হয়। তবে এর অর্থ এই নয় যে ঘটনাটি সত্যিই আগে ঘটেছে বা আপনি ভবিষ্যৎ দেখতে পেয়েছেন।
‎
‎কেন হয় ডেজাভু?
‎
‎ডেজাভুর সুনির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। তবে নিউরো বা সাইকিয়াট্রি গবেষকরা মনে করেন, মস্তিষ্কের স্মৃতি সংরক্ষণ ও পরিচিতি শনাক্তকরণ প্রক্রিয়ার সাময়িক অসামঞ্জস্য এর সঙ্গে জড়িত থাকতে পারে। কোনো দৃশ্য বা পরিস্থিতি বর্তমানের হলেও মস্তিষ্ক সেটিকে ভুলবশত পরিচিত বলে সংকেত দিতে পারে। ফলে তৈরি হয় ‘এটা তো আগেও দেখেছি’ ধরনের অনুভূতি।
‎
‎মস্তিষ্কের টেম্পোরাল লোব (Temporal lobe), বিশেষত স্মৃতি ও পরিচিতি শনাক্তকরণের সঙ্গে যুক্ত স্নায়বিক প্রক্রিয়াগুলোতে ত্রুটি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ক্লান্তি, মানসিক চাপ কিংবা ঘুমের ঘাটতির সময়ও কারও কারও ডেজাভু বেশি হতে পারে।
‎
‎ডেজাভু কি মানসিক রোগের লক্ষণ?
‎
‎না। সুস্থ মানুষেরও ডেজাভু হতে পারে, বিশেষ করে তরুণ বয়সে। মাঝে মাঝে কয়েক সেকেন্ডের জন্য এমন অনুভূতি হলে সাধারণত উদ্বেগের কারণ নেই।
‎
‎তবে বারবার ডেজাভু হওয়ার সঙ্গে যদি অতিপ্রাকৃত শব্দ শোনা, অতিপ্রাকৃত দৃশ্য দেখা, হঠাৎ তীব্র ভয়, অগোছালো আচরণ বা কথাবার্তা, অনিদ্রা কিংবা খিঁচুনি দেখা দেয়, তাহলে মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
‎
‎ডেজাভু আমাদের মনে করিয়ে দেয়, স্মৃতি কোনো নিখুঁত ভিডিও রেকর্ডার নয়। কখনো কখনো বর্তমানকে অতীত বলে মনে হয়, আর কয়েক সেকেন্ডের এই অদ্ভুত অভিজ্ঞতাই আমাদের মস্তিষ্কের জটিল কার্যপ্রণালি সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়।
‎

‎লেখক: সহযোগী অধ্যাপক, সাইকিয়াট্রি। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ।
‎ইন্টারন্যাশনাল ফেলো: আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যখন মনে হয়, ঘটনাটি আগেও ঘটেছে: রহস্যময় অনুভূতি ডেজাভু (Deja vu)‎

যখন মনে হয়, ঘটনাটি আগেও ঘটেছে: রহস্যময় অনুভূতি ডেজাভু (Deja vu)‎

সময় ১১:৪৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬