সিলেট ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
News Title :
বানিয়াচং মডেল প্রেসক্লাবের ২০২৬-২৭ কমিটির অভিষেক আজমিরীগঞ্জে নিখোঁজের ২১ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের‎ ‎জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করল দোস্ত এইড সিলেট ডিভিশনের ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা‎ চুনারুঘাটে মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা রিয়াদ ‎সব ধর্মের মানুষ মিলেই দেশটাকে গড়তে হবে -এমপি জহরত চৌধুরী মৌলভীবাজার সদরের খলিলপুর পূজামণ্ডপ পরিদর্শনে রেজিনা নাসের, দিলেন সম্প্রীতির বার্তা হবিগঞ্জে সিপিবির পূজা মণ্ডপ পরিদর্শন অব্যাহত, স্থানীয় সুধীজন ও পূজা কমিটির সাথে শুভেচ্ছা বিনিময়

আজমিরীগঞ্জে নিখোঁজের ২১ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার

হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী-কুশিয়ারা নদী থেকে মরিয়ম (২৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নদীতে নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর বুধবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
‎
‎বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নে নুরুল হক ভুঁইয়া আইডিয়াল স্কুল সংলগ্ন নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেশীর ১৩ ও ১১ বছর বয়সী দুই মেয়েকে নিয়ে নদীতে গোসল করতে যান মরিয়ম। দুই শিশুকে গোসল শেষে নদীর তীরে তুলে দেওয়ার পর তিনি নিজেই পানিতে তলিয়ে যান। দুই শিশু তাঁকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

‎খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে সন্ধ্যায় অন্ধকার নেমে এলে অভিযান স্থগিত করা হয়।
‎
‎নিহত মরিয়ম আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী। তিনি দুই দিন আগে বাবার বাড়ি উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শাহনগর গ্রামে বেড়াতে এসেছিলেন।
‎
‎কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অপু দাস গুপ্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচং মডেল প্রেসক্লাবের ২০২৬-২৭ কমিটির অভিষেক

আজমিরীগঞ্জে নিখোঁজের ২১ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার

সময় ০৬:০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬