
সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে চিকিৎসার জন্য যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
আজ দুপুরে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট অতিক্রম করার সময় তাকে আটক করা হয়।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ভারতে যাওয়ার উদ্দেশ্যে কামাল আহমেদ তামাবিল চেকপোস্টে যান। কাগজপত্র যাচাই-বাছাইয়ের একপর্যায়ে ইমিগ্রেশন পুলিশ তাকে সনাক্ত করে এবং আটক করে। আটক কামাল আহমেদকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট জৈন্তাপুর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, গত বছর ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অসুস্থজনিত কারণে ভারতে চিকিৎসার জন্য যাওয়ার সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছিল। পরবর্তীতে তিনি আইনি প্রক্রিয়ায় জামিনে মুক্ত হন। আজ দ্বিতীয়বারের মতো তামাবিল সীমান্ত দিয়ে বৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে পুলিশ তাকে পুনরায় আটক করল।
জৈন্তাপুর প্রতিনিধি। 


















